রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারকে আহ্বান জানালেন খালেদা জিয়াও

সালমান তারেক শাকিল, উখিয়া ক্যাম্প থেকে
৩০ অক্টোবর ২০১৭, ১৪:১৫আপডেট : ৩০ অক্টোবর ২০১৭, ১৫:৩২

রোহিঙ্গা ক্যাম্পে খালেদা জিয়া (ছবি: সালমান তারেক শাকিল)

বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমার সরকারের প্রতি জোরালো আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সোমবার (৩০ অক্টোবর) দুপুর সোয়া একটার দিকে কক্সবাজারের উখিয়ার ময়নাগোর কাটাখালী ক্যাম্পে রোহিঙ্গাদের ত্রাণ দেওয়ার পরে তিনি একথা বলেছেন। 

এসময় খালেদা জিয়া বলেন, ‘মিয়ানমার সরকারকে বলবো, মানবতার স্বার্থে রোহিঙ্গাদের দেশে ফিরিয়ে নিন। তাদের ফিরিয়ে নিতে হবে। তাদের ফিরিয়ে নিয়ে নাগরিকত্ব দিতে হবে।’

রোহিঙ্গা ক্যাম্পে খালেদা জিয়া (ছবি: সালমান তারেক শাকিল)

খালেদা জিয়া আরও বলেন, ‘রোহিঙ্গাদের ফিরিয়ে দিতে সরকার উল্লেখযোগ্য কোনও উদ্যোগ গ্রহণ করতে পারে নাই। তারা (রোহিঙ্গারা) এখানে পরিবেশ নষ্ট করছে। গাছ কেটে ফেলছে। এতে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে।’

সরকারের সমালোচনা করে বিএনপি চেয়ারপারসন আরও বলেন, ‘রোহিঙ্গাদের মধ্যে যেভাবে ত্রাণ দেওয়া দরকার ছিল, সরকার তা পারে নাই। বরং তারা বিভিন্নভাবে ত্রাণ দিতে বাধা দিয়েছে।’

মিয়ানমার সরকারের সঙ্গে আলাপ-আলোচনা ও কূটনৈতিক তৎপরতার মাধ্যমে রোহিঙ্গাদের ফেরত পাঠানোর সমাধান খুঁজতে হবে বলেও জানিয়েছেন তিনি।

রোহিঙ্গাদের ত্রাণ দিলেন খালেদা জিয়া

এর আগে, কক্সবাজারের উখিয়ায় ময়নারগোর কাটাখালী রোহিঙ্গা ক্যাম্পে ত্রাণ বিতরণ করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।  এসময় তার সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, নজরুল ইসলাম খানসহ সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন। সরাসরি রোহিঙ্গাদের হাতে ত্রাণ দেওয়ার নিয়ম নেই। তাই ক্যাম্পের দায়িত্বশীল কর্তৃপক্ষ সেনাবাহিনীর কাছেই সকালে সব ত্রাণ হস্তান্তর করা হয়েছে। পরে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন খালেদা জিয়া। 

উল্লেখ্য, রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে সরকার। এছাড়াও ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ছাড়াও দেশের সব রাজনৈতিক দল রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার জন্য বিভ্ন্নি সময় দাবি জানিয়েছে। 

এ সংক্রান্ত আরও সংবাদ:

রোহিঙ্গাদের ত্রাণ দিলেন খালেদা জিয়া

/এসটিএস/এএইচ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম