বিদেশি অতিথিদের সঙ্গে খালেদা জিয়ার বৈঠক আজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ নভেম্বর ২০১৭, ০১:৫৯আপডেট : ০৬ নভেম্বর ২০১৭, ০৬:৫০

খালেদা জিয়া (ফাইল ফটো) বাংলাদেশে সফররত বিদেশি অতিথিদের সঙ্গে বৈঠক করবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সোমবার (৬ নভেম্বর) সকাল পৌনে এগারোটায় বাংলাদেশ সফররত মার্কিন যুক্তরাষ্ট্র এবং সন্ধ্যা সাড়ে সাতটায় কানাডা সংসদের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করবেন তিনি।

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান বাংলা ট্রিবিউনকে জানান, সোমবার সকাল পৌনে এগারোটায় গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠক করবেন মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক সেক্রেটারি থমাস শ্যানন। বৈঠকে বিএনপির সিনিয়র নেতারা উপস্থিত থাকবেন। দু'দিনের সফরে বাংলাদেশে এসেছেন থমাস এ শ্যানন। এই সফরে তিনি যুক্তরাষ্ট্র-বাংলাদেশ অংশীদারিত্ব সংলাপে অংশ নেবেন। এছাড়াও দেশের কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি।

বিএনপির গণমাধ্যম উইংয়ের আরেক সদস্য শামসুদ্দিন দিদার জানান, সোমবার সন্ধ্যা সাড়ে সাতটায় গুলশানের কার্যালয়ে কানাডিয়ান সংসদীয় প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করবেন খালেদা জিয়া।  এই বৈঠকটিও যথারীতি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন:
ট্রাম্পের এশিয়া সফর কেন এত গুরুত্বপূর্ণ?

/এসটিএস/এসএনএইচ/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম