সব দলের অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় কানাডা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ নভেম্বর ২০১৭, ২২:৩২আপডেট : ০৬ নভেম্বর ২০১৭, ২২:৩৭

খালেদা জিয়ার সঙ্গে বৈঠকে কানাডা প্রতিনিধি দলের সদস্য ইয়াসমিন রাস্তান্সকি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কানাডার প্রতিনিধিরা বাংলাদেশে একটি অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চান, যেখানে সব দল অংশগ্রহণ করবে।

সোমবার (৬ নভেম্বর) সন্ধ্যায় বিএনপির চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এর আগে ৭টা ৩৫ মিনিট থেকে ৮টা ৪০ মিনিট পর্যন্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে ঢাকায় সফররত কানাডিয়ান পার্লামেন্টের প্রতিনিধিরা বৈঠক করেন।

মির্জা ফখরুল বলেন, ‘বৈঠকে প্রাণবন্ত আলোচনা হয়েছে। কানাডার ছয় সদস্যের একটি প্রতিনিধি দল বৈঠকে অংশ নেয়। তারা সব দলের অংশগ্রহণে বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেখতে চান।’

তিনি বলেন, ‘বৈঠকে কানাডার প্রতিনিধিরা বিএনপির কাছে অনেক বিষয়ে জানতে চেয়েছেন। তারা যা জানেন তাও আমাদের জানিয়েছেন।’

রাজনৈতিক দলের সঙ্গে নির্বাচন কমিশনের সংলাপের মূল প্রস্তাবনাগুলো কানাডার প্রতিনিধিরা সংগ্রহ করেছেন জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘এসব বিষয়ও আলোচনায় প্রাধান্য পেয়েছে।’

এছাড়া রোহিঙ্গা ইস্যু ও চলমান রাজনীতির নানাদিক নিয়ে আলোচনা হয়েছে বলেও জানান তিনি।

কানাডার সংসদ সদস্য ইয়াসমিন রাস্তান্সকির নেতৃত্বে সংসদীয় প্রতিনিধি দলে দেশটির সংসদ সদস্য সালমা আতাউল্লাহ জাহ্, থমাস মুলকার, ঢাকায় কানাডিয়ান হাইকমিশনার বেনওয়াট প্রিফনথিন, সমন্বয়ক সৈয়দ শাহ নেওয়াজ মহসিন উপস্থিত ছিলেন।

অন্যদিকে বিএনপির পক্ষ থেকে খালেদা জিয়া ছাড়াও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির বিশেষ সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন উপস্থিত ছিলেন।

/এএইচআরর/এপিএইচ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম