৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে একটি ভিডিও গান প্রকাশ করেছে বিএনপির মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন বিভাগ। ৬ নভেম্বর এ গানটি ইউটিউবে আপলোড করা হয়েছে বলে জানান চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান।
‘৭ই নভেম্বর’ শিরোনামের গানটির কথা লিখেছেন শায়রুল কবির খান ও মনিরুজ্জামান মনির। আহমেদ কিসলুর সুরে গানটি গেয়েছেন ফাতেমা-তুজ-জোহুরা। সম্পাদনা করেছেন সোহাগ। গানটির পরিকল্পনা ও পরিচালনা করেছেন শায়রুল কবির খান।
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও তার সময়ের কিছু স্টিল ছবি আর ভিডিও ব্যবহার করে বানানো হয়েছে মিউজিক ভিডিওটি।
শায়রুল কবির খান বলেন, ‘৭ই নভেম্বরের চেতনায় এই গানটি লেখা হয়েছে। সবচেয়ে বড় কথা জিয়াউর রহমানের ডাকনাম ছিল কমল, এই গানে এই নামটির পরিস্ফূটন রয়েছে ।’
গানটি শোনা যাবে https://www.youtube.com/watch?v=8V3PIdBVQdw&feature=youtu.be এই ঠিকানায়।







