১২ নভেম্বর সোহরাওয়ার্দীতে সমাবেশের অনুমতি পাচ্ছে বিএনপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ নভেম্বর ২০১৭, ১৮:২০আপডেট : ০৭ নভেম্বর ২০১৭, ১৮:২৫

বিএনপি আগামী ১২ নভেম্বর (রবিবার) বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সমাবেশ করার অনুমতি পাচ্ছে বিএনপি। এ ব্যাপারে প্রশাসনের ইতিবাচক আশ্বাস পাওয়া গেছে বলে দলটির একাধিক দায়িত্বশীল নেতা বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন।
মঙ্গলবার (৭ নভেম্বর) সকালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১২ নভেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করবে বিএনপি। এর আগে ১১ নভেম্বর এই সমাবেশ করার কথা বলেছিল বিএনপি।
পরে প্রশাসনের পক্ষ থেকে ইতিবাচক সাড়া দেওয়া হয়েছে বলে বিএনপির সিনিয়র একনেতা জানান।
এ ব্যাপারে জানতে চাইলে বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সমাবেশ করার বিষয়ে প্রশাসনের ইতিবাচক ইঙ্গিত পাওয়া গেছে। আনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানানো হয়নি।’
আরও পড়ুন: 

গণপূর্ত সচিবসহ পাঁচ জনকে আরও দায়িত্বশীল হতে নির্দেশ হাইকোর্টের

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী