গণপূর্ত সচিবসহ পাঁচ জনকে আরও দায়িত্বশীল হতে নির্দেশ হাইকোর্টের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ নভেম্বর ২০১৭, ১৭:০৮আপডেট : ০৭ নভেম্বর ২০১৭, ১৭:১৩

সুপ্রিম কোর্ট রাজধানীর খামারবাড়িতে কৃষি ল্যাবরেটরি ভবনসহ ওই ক্যাম্পাসের ভেতরে থাকা ঐতিহ্যবাহী সব ভবন রক্ষায় আদালতের দেওয়া আদেশ পালন না করায় গণপূর্ত মন্ত্রণালয়ের সচিবসহ পাঁচ জনকে সতর্ক করেছেন হাইকোর্ট।

এছাড়া, ভবিষ্যতে আদালতের যে কোনও মৌখিক বা লিখিত আদেশ পালনের ক্ষেত্রে তাদের আরও দায়িত্বশীল হতে বলেছেন আদালত।

মঙ্গলবার (৭ নভেম্বর) বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি মো. ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন।

এসময় আদালতে গণপূর্ত সচিবসহ আরও উপস্থতিত ছিলেন গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত প্রধান প্রকৌশলী, তুলা উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক, প্রকল্প পরিচালক ও ল্যাবরেটরি ভবন ভাঙার ঠিকাদার। 

এ বিষয়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এসএম মনিরুজ্জামান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘পূর্ব নির্দেশ মোতাবেক ওই পাঁচ কর্মকর্তা আজ (মঙ্গলবার)হাইকোর্টে হাজির হয়েছিলেন। আদালত তদের মৌখিকভাবে সতর্ক করেছেন ।’

তিনি জানান, একইসঙ্গে আদালত বলেছেন, ‘ভবিষ্যতে আদালতের যে কোনও মৌখিক বা লিখিত আদেশ পালনের ক্ষেত্রে আপনারা দায়িত্বশীল হবেন।’

গত ৫ নভেম্বর রাজধানীর খামারবাড়ির ল্যাবরেটরি ভবনসহ খামাড়বাড়ি ক্যাম্পাসের মধ্যে থাকা ঐতিহ্যবহনকারী সব ভবন ভাঙার বিষয়ে জানতে চেয়ে গণপূর্ত মন্ত্রণালয় সচিবসহ পাঁচ জনকে ডেকে পাঠান হাইকোর্ট।

এর আগে গত ১ নভেম্বর হাইকোর্ট এক আদেশে কৃষি গবেষণার জন্য রাজধানীর ফার্মগেটের খামার বাড়িতে অবস্থিত ল্যাবরেটরি ভবনসহ খামাড়বাড়ি ক্যাম্পাসের মধ্যে থাকা ঐতিহ্যবহনকারী সব ভবন ভাঙার নিষেধাজ্ঞা দেন। বেসরকারি সংস্থা আরবান স্টাডি গ্রুপের প্রধান নির্বাহী তাইমুর ইসলামের করা এক রিট আবেদনের শুনানি নিয়ে আদালত ওই আদেশ দেন। 

/বিআই/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী