‘নারে ভাই হাত দেখাবো না’

নাসিরুল ইসলাম
০৯ নভেম্বর ২০১৭, ১৫:৩৪আপডেট : ০৯ নভেম্বর ২০১৭, ১৫:৪৫

আদালতে খালেদা জিয়া (ছবি: নাসিরুল ইসলাম)

দুর্নীতির মামলায় আত্মপক্ষ সমর্থনে নিজের অসমাপ্ত বক্তব্য দিতে আজ বৃহস্পতিবার (৯ নভেম্বর) আদালতে হাজির হন বিএনপির সভানেত্রী খালেদা জিয়া। চতুর্থদিনের মতো নিজের কথা আদালতে বলে বের হওয়ার সময় ফটোসাংবাদিকদের মুখোমুখি হন তিনি। এসময় গাড়িতে ঢোকার সময় ভালো ছবি না পাওয়ায় ফটোসাংবাদিকরা তাকে উদ্দেশ করে হাত দেখানোর অনুরোধ করলে খালেদা জিয়া বলেন, ‘নারে ভাই হাত দেখাবো না।’ 

জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় আত্মপক্ষ সমর্থনে বক্তব্য দিতে বৃহস্পতিবার বেলা ১১ টা ৩৯ মিনিটে খালেদা পুরান ঢাকার বকশীবাজারের আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত বিশেষ আদালতে আসেন। আদালতে খালেদা জিয়ার পক্ষে সিনিয়র আইনজীবী ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, আ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খান, জয়নুল আবেদীনসসহ অর্ধশতাধিক আইনজীবী উপস্থিত ছিলেন।

আদালতে আজ আত্মপক্ষ সমর্থনে চতুর্থ দিনের মতো বক্তব্য রেখেছেন তিনি। তবে তা আজও সমাপ্ত না হওয়ায় খালেদা জিয়ার বক্তব্য শেষ করার জন্য আগামী ১৬ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত।

/ইউআই/টিএন/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম