সমাবেশে খালেদা জিয়া

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ নভেম্বর ২০১৭, ১৪:৫৮আপডেট : ১২ নভেম্বর ২০১৭, ১৫:৫৫

বিএনপির সমাবেশ (ছবি: নাসিরুল ইসলাম) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ডাকা বিএনপির সমাবেশে যোগ দিয়েছেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া। ৩টায় সমাবেশস্থলে আসেন তিনি। এর আগে রবিবার (১২ নভেম্বর) দুপুর ২টার দিকে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সমাবেশ শুরু হয়। ওলামা দলের কেন্দ্রীয় সভাপতি হাফেজ মাওলানা আবদুল মালেক কোরআন তেলাওয়াত করেন।  বিএনপির সমাবেশ (ছবি: নাসিরুল ইসলাম)

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সমাবেশে সভাপতিত্ব করছেন। এতে আরও উপস্থিত আছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম-মহাসচিব হাবিব উন নবী খান সোহেল প্রমুখ।   বিএনপির সমাবেশ (ছবি: নাসিরুল ইসলাম)

দুপুরের আগে থেকেই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মিছিল নিয়ে প্রবেশ করতে শুরু করেন বিএনপির নেতাকর্মীরা। বেলাবাড়ার সঙ্গে সঙ্গে সেখানে বাড়ছে লোকজনের সমাগম। বিএনপির সমাবেশ (ছবি: নাসিরুল ইসলাম)

ঢাকার আশপাশের জেলাগুলো থেকে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সমাবেশে যোগ দিচ্ছেন। গণপরিবহন প্রায় বন্ধ থাকার পরও নিজ নিজ উদ্যোগে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে আসতে দেখা যাচ্ছে তাদের। উদ্যানের বাইরে মূল সড়কে অবস্থান নিয়েও মিছিল করছেন অনেকে। বিএনপির সমাবেশ (ছবি: নাসিরুল ইসলাম)

সমাবেশকে ঘিরে শাহবাগ, কাকরাইল, খামারবাড়ি, টিএসসি মোড়, মৎস্য ভবন, দোয়েল চত্বর, পলাশী  এলাকা দিয়ে মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ করছেন বিএনপির কর্মী-সমর্থকরা। 

সমাবেশ মঞ্চের আশেপাশের ল্যাম্পপোস্ট ও বিভিন্ন গাছে বিএনপি চেয়ারপারসন  খালেদা জিয়া ও  সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ছবি এবং বিএনপির বিভিন্ন পর্যায়ের ছোট-বড় নেতাকর্মীদের পোস্টার, ব্যানার ও ফেস্টুন ঝুলছে।

প্রায় ১৯ মাস পর রাজধানীতে এই সমাবেশ করার সুযোগ পেয়েছে বিএনপি। 

/এএইচআর/এফএস/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম