নির্বাচন নিরপেক্ষ হলে আ. লীগ অংশ নেবে না: গয়েশ্বর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ নভেম্বর ২০১৭, ২০:৩৭আপডেট : ২০ নভেম্বর ২০১৭, ২০:৩৯

গয়েশ্বর চন্দ্র রায় একাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হলে আওয়ামী লীগ সেই নির্বাচনে অংশ নেবে না বলে মন্তব্য করেছেন বিএন‌পির স্থায়ী ক‌মি‌টির সদস্য গ‌য়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, ‘জনগণের দাবি একটাই শেখ হাসিনার পদত্যাগ। মানুষ বিশ্বাস করে- আগামী‌ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হলে আওয়ামী লীগ সেই নির্বাচনে অংশ নেবে না। তাই বলবো, এখনও সময় আছে গণতন্ত্রের পথে ফিরে আসুন।’
সোমবার (২০ নভেম্বর) দুপুরে রাজধানীর নয়া পল্টনের ভাসানী ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫৩ তম জন্মদিন উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি।
আওয়ামী লীগকে জনগণের কাছে ক্ষমা চওয়ার আহ্বান জানিয়ে গয়েশ্বর বলেন, ‘ক্ষমা চাইলে এই দেশ সেই- দেশ ঘুরতে হবে না। বাংলাদেশেই থাকতে পারবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ক্ষমা করেছেন, আমরাও ক্ষমা করে দেবো। কিন্তু জনগণ কি ক্ষমা করবে?’ 
বিএন‌পির স্থায়ী ক‌মি‌টির সদস্য গ‌য়েশ্বর চন্দ্র রায় আরও বলেন, ‘আমরা এখন ঘন ঘন আদালতে হাজিরা দিতে যাই। আপনারা (আওয়ামী লীগ) মাঝে মাঝে আদালতে হাজিরা দেবেন।’

তিনি বলেন, ‘তারেক রহমানের জন্মদিন পালনে যতই বাধা দেওয়া হচ্ছে, আমাদের অনুভূতি আরও বেগবান হচ্ছে। তাকে নির্বাসিত করার জন্য তার জীবন ও চরিত্র কলুষিত করার চেষ্টা করা হয়েছে। তবে সব অপচেষ্টা ব্যর্থ হয়েছে। কারণ, যে গাছে ফল হয় সে গাছেই মানুষ ঢিল মারে। তারেক রহমান গণতন্ত্রের জন্য সংগ্রাম করছেন। যেদিন গণতন্ত্র প্রতিষ্ঠা পাবে সেদিন জন্মদিন পালন স্বার্থক হবে।’

শেখ হাসিনা হতাশ হয়ে গেছেন দাবি করে গয়েশ্বর আরও বলেন, ‘শেখ হাসিনা অনেক হতাশ। কারণ, ওনার নাম যেখানে থাকে,সেখানে গণতন্ত্র থাকে না। যেখানে গণতন্ত্র থাকে, সেখানে শেখ হাসিনা অনুপস্থিত থাকতে বাধ্য। তিনি এখন ভাটায় পড়েছেন। পক্ষান্তরে খালেদা জিয়ার পক্ষে জোয়ার সৃষ্টি হয়েছে।’

বিএনপির যুগ্ম-মহাসচিব ও মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিব উন নবী খান সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম,সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, জাতীয়তাবাদী ওলামা দলের সভাপতি আবদুল মালেক, মহানগর উত্তর বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি বজলুল বাসিত আঞ্জু, সাধারণ সম্পাদক কাজী আবুল বাসার প্রমুখ।’

/এএইচআর/এএইচ/এপিএইচ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক