উন্নয়ন কী, খুব জানতে ইচ্ছে করে: মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ নভেম্বর ২০১৭, ২২:৩৪আপডেট : ২৬ নভেম্বর ২০১৭, ০০:০২





মির্জা ফখরুল ইসলাম আলমগীর বর্তমান সরকারের আমলে শুধু আওয়ামী লীগেরই উন্নয়ন হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার কথায়, ‘সোহরাওয়ার্দী উদ্যানের লেকের ওপর বুলেট প্রুফ মঞ্চে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেন, বাংলাদেশ উন্নয়নের রোল মডেল। আমার খুব জানতে ইচ্ছে করে, উন্নয়ন কী। হোয়াট ইজ ডেভেলপমেন্ট?’ শনিবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটি টিচার্স (অ্যাগ্রিকালচারাল সায়েন্স) আয়োজিত সেমিনারে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুলের মন্তব্য, ‘মানুষের ক্রয়ক্ষমতা, বিনিয়োগ ও উৎপাদন বৃদ্ধি না করলে টেকসই উন্নয়ন হয় না। আর টেকসই গণতন্ত্র ছাড়া কখনোই টেকসই অর্থনৈতিক উন্নয়ন অর্জন করা সম্ভব না।’ এরপর তিনি আওয়ামী লীগকে উদ্দেশ করে বলেন, ‘উন্নয়ন হয়েছে কার? উন্নয়ন হয়েছে আপনাদের।’


বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ প্রসঙ্গে ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘এই ভাষণকে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে স্বীকৃতি দিয়েছে। খুব ভালো কথা। বিষয়টি অস্বীকার করেছে কে?’ আওয়ামী লীগকে ইঙ্গিত করে তিনি বলেছেন, ‘দেশের মানুষ কষ্টে আছে, কিন্তু আপনারা  ঢাকঢোল পিটিয়ে এই স্বীকৃতি উদযাপনে নেমেছেন।’
বিএনপি মহাসচিবের অভিযোগ, ‘আওয়ামী লীগ বড় বড় অনুষ্ঠান করছে। এগুলোতে স্কুলের ছাত্রদের হাজির থাকতে হচ্ছে। শিক্ষকদের সরকারি চিঠি পাঠানো হয় যে, হাজির না হলে স্কুলের উন্নয়ন বন্ধ হবে ও চাকরি চলে যাবে। সরকারি কর্মকর্তারা এমনও চিঠি পেয়েছেন যে, সমাবেশে হাজির না হলে পাঁচ-ছয় দিন বা এক মাসের বেতন কেটে নেওয়া হবে।’

রোহিঙ্গা সংকট প্রসঙ্গে মির্জা ফখরুলের ভাষ্য, ‘রোহিঙ্গাদের ফেরত পাঠানোর জন্য সমঝোতা হয়েছে। যেসব রোহিঙ্গা এ বছর এসেছে শুধু তাদেরই নাকি ফেরত নেওয়া হবে। তাহলে বাকিদের কী হবে? কবে নাগাদ ফেরত নেওয়ার কার্যক্রম শুরু ও শেষ হবে কিছুই উল্লেখ নেই চুক্তিতে। জাতিসংঘ ও অন্য দেশগুলোকে বাইরে রেখে এই কাজগুলো অতি দ্রুতই যেন করা হলো।’
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫৩তম জন্মদিন উপলক্ষে এ সেমিনারের আয়োজন করা হয়। এতে মূল প্রবন্ধ পাঠ করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক গোলাম হাফিজ। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ইদ্রিস মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচনা করেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

/এসটিএস/এনআই/জেএইচ/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
প্রশিক্ষণে চীন যাচ্ছেন ছাত্রদল-যুবদল নেতাসহ তরুণ প্রতিনিধিরা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম