খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ নভেম্বর ২০১৭, ২১:২১আপডেট : ৩০ নভেম্বর ২০১৭, ২১:২৫

ছাত্রদলের মিছিল বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ করেছে বিএনপি ও দলটির সহযোগী অঙ্গ সংগঠনগুলো।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরে আদালতের আদেশের পরপরই রাজধানীর নয়া পল্টন, শাহবাগসহ কয়েকটি এলাকায় তাৎক্ষণিক বিক্ষোভ করে নেতাকর্মীরা।

বিএনপির দফতর থেকে জানা গেছে, ঢাকা মহানগর বিএনপি, মহিলা দল, ছাত্রদলসহ একাধিক সংগঠন মিছিল করেছে।

ঢাকা মহানগর দক্ষিণের বিক্ষোভ মিছিল বৃহস্পতিবার দুপুরে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন মহিলা দলের নেতাকর্মীরা। এসময় সংগঠনের সভাপতি আফরোজা আব্বাস, সেক্রেটারি সুলতানা আহমেদ উপস্থিত ছিলেন।

দুপুরে কাকরাইলে বিক্ষোভ করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। দক্ষিণ শাখার সভাপতি হাবিবুন নবী খান সোহেল, সেক্রেটারি আবুল বাশার, ছাত্রদলের ভারপ্রাপ্ত সেক্রেটারি আসাদুজ্জামান আসাদ এতে অংশ নেন।

ছাত্রদলের দফতর থেকে জানানো হয়, খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করে ছাত্রদল। সংগঠনের সভাপতি রাজিব আহসান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি দৈনিক বাংলার মোড় হতে ফকিরাপুল গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়। শাহবাগে অনুষ্ঠিত আরেকটি মিছিলে নেতৃত্ব দেন ছাত্রদলের সহ-সভাপতি এজমল হোসেন পাইলট।

আরও পড়ুন: 

ডিএমপির নিষেধাজ্ঞা সত্ত্বেও মিলাদুন্নবীর (সা.) শোভাযাত্রায় বাধা না দেওয়ার নির্দেশ

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম