বিএনপির শতাধিক নেতাকর্মী গ্রেফতার: রিজভী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ ডিসেম্বর ২০১৭, ২১:৫৭আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৭, ২২:০১

রুহুল কবীর রিজভী

আদালতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার  হাজিরাকে কেন্দ্র করে  আইনশৃঙ্খলা বাহিনী দলের শতাধিক নেতাকর্মীকে গ্রেফতার এবং পুলিশি হামলায় দেড় শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে  সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি। 

রিজভী বলেন,‘আইনশৃঙ্খলা বাহিনী বেধড়ক লাঠিচার্জ এবং বৃষ্টির মতো রাবার বুলেট ছুড়তে থাকে। সেখান থেকে বিএনপি’র ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হককে গ্রেফতার করে ডিবি পুলিশ। টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি কৃষিবিদ সামছুল আলম তোফা, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রাসেল, ওয়ারী থানা বিএনপি নেতা গোলাম মোস্তফা সেলিম, তিতুমীর কলেজ ছাত্রদলের মাইনুল হোসেন সোহাগসহ শতাধিক নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।’

পুলিশের সঙ্গে সংঘর্ষ চলাকালে বিক্ষোভকারীরা গাড়ি ভাঙচুর ও অগ্নি-সংযোগ করেছে এমন প্রশ্নের জবাবে রিজভী বলেন,‘যখনই তারা এ ধরনের নৃশংস আক্রমণ,অবিচার, অনাচার করবে, তখন দেখবেন, এটাকে অন্যদিকে সরিয়ে নেওয়ার চেষ্টা করবে সরকার।’

তিনি বলেন, ‘এর আগেও জনগণের ন্যায় সঙ্গত আন্দোলনে তারা এ ধরনের অপবাদ দিয়েছিল। অপবাদগুলো এখনও দিচ্ছে। এটা সরকারের এজেন্সিগুলো করে। যখন দেখে যে, তাদের আক্রমণ তাদের অনাচার মানুষের কাছে ভিন্ন রূপে ফুটে উঠছে, তখনই তা ঢাকা দেওয়ার জন্য তারা এগুলো করে।’

বিএনপির এই নেতা বলেন, ‘শাসক দল আওয়ামী লীগ এখন সন্ত্রাসের ল্যাবরেটরিতে পরিণত হয়েছে।  বিভিন্নমুখী সন্ত্রাসের অভিনব কায়দা অবিচার করে ভোটারবিহীন সরকার তা জনগণের ওপর প্রয়োগ করছে। ভিন্ন কায়দায় সরকারের আক্রমণের প্রধান লক্ষ্য হচ্ছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।’

রিজভী বলেন,‘সরকার খালেদা জিয়াকে রাজনীতি থেকে উৎখাত করতে সিরিজ চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছে। এখন তাদের প্রতিহিংসার মাত্রা তীব্র রূপ ধারণ করেছে। আওয়ামী লীগ দুর্নীতি, হিংসা ও ক্ষমতা দখলের প্রতিষ্ঠান। তাই এই অনাচারমূলক প্রতিষ্ঠান টিকিয়ে রাখতে এরা বিরোধিতা,সমালোচনা, বিরোধী দল ও বিরোধী মত সহ্য করার শক্তি হারিয়ে ফেলেছে। জ্ঞানশূন্য হয়ে আওয়ামী লীগ আইনশৃঙ্খলা বাহিনীকে দিয়ে গণতান্ত্রিক শক্তিকে সমূলে ধ্বংস করতে বেসামাল হয়ে পড়েছে।’

সংবাদ সম্মেলনে বিএনপি নেতা আবদুস সালাম, হাবিব উন নবী খান সোহেল, শরাফত আলী শফু প্রমুখ উপস্থিত ছিলেন।

 

/এএইচআর/এপিএইচ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম