রংপুরে অবাধ নির্বাচনের পরিবেশ তৈরি করতে পারেনি ইসি: রিজভী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ ডিসেম্বর ২০১৭, ১৭:০৭আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৭, ১৭:১২

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন রুহুল কবির রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ অভিযোগ করেছেন, রংপুর সিটি করপোরেশনের নির্বাচনে এখনও অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনি পরিবেশ তৈরি করতে পারেনি নির্বাচন কমিশন। নির্বাচনি মাঠে প্রচারণায় সব প্রার্থীর সমান সুযোগ তৈরি হয়নি।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন রিজভী।

রিজভী আহমেদ বলেন, ‘ক্ষমতাসীন দলের প্রভাবে ভোটাররা এখনও ভয়ভীতির মধ্যেই রয়েছেন। এমন অবস্থায় রংপুর সিটি নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে কিনা এ ব্যাপারে যথেষ্ট সন্দেহ রয়েছে।’

বিএনপির পক্ষ থেকে নির্বাচনের জন্য অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশ তৈরির জোর দাবি জানান রুহুল কবির রিজভী।

ম্যাজিট্রেসি ক্ষমতা দিয়ে সেনাবাহিনী মোতায়েনেরও দাবি জানান এই বিএনপি নেতা । তিনি বলেন, ‘প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে কমিশনের ঊর্ধ্বতন ব্যক্তিদের মানসিকতা স্বাধীন না হলে কমিশনের আইনি স্বাধীনতা কোনও কাজে আসে না।’

রিজভী আহমেদ বলেন, ‘আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বারবার আচরণ বিধি লঙ্ঘন করলেও ইসি তার বিরদ্ধে কোনও ব্যবস্থা নিচ্ছে না। ক্ষমতাসীন দলের লোকেরা গোটা এলাকায় ভয়ভীতি ছড়াচ্ছে বলেও প্রার্থীরা অভিযোগ করেছেন। এমনকি ক্ষমতাসীন দলের প্রভাবে বিএনপি মনোনীত প্রার্থীকে শুরু থেকে যেভাবে হয়রানি করা হয়েছে তাও নজিরবিহীন।’ 

‘নির্বাচন কমিশনকে বলতে চাই, ক্ষমতাসীন দলের প্রার্থীকে পেছনের দরজা দিয়ে জেতানোর কোনও চেষ্টা করলে জনগণ সেটির উপযুক্ত জবাব দিবে’-বলে সতর্ক করেন রুহুল কবির রিজভী।

অন্য প্রসঙ্গে তিনি বলেন, ‘শুধু বেসিক ব্যাংক নয়, রাজকোষ কেলেঙ্কারিসহ সব আর্থিক খাতে যে লুটপাট হয়েছে, এর পেছনে সরকারের রাঘব বোয়ালরা জড়িত। ব্যাংক লুটের লাখ লাখ কোটি টাকা দেশ থেকে পাচার হয়ে গেলেও দুদক এসব বিষয়ে নির্বিকার। কিন্তু জনগণ তাদের ক্ষমা করবে না। লুটেরাদের একদিন জনতার কাঠগড়ায় দাঁড়াতেই হবে।’

রিজভী অভিযোগ করেন, ‘বর্তমানে রাষ্ট্রের ছত্রছায়ায় গুম সংঘটিত হচ্ছে, যা ক্ষমাহীন ও মানবতাবিরোধী অপরাধ।’

 

 

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান