জয় নিয়ে ঢাকা ফিরছেন এরশাদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ ডিসেম্বর ২০১৭, ০০:৩৫আপডেট : ২২ ডিসেম্বর ২০১৭, ০০:৩৫

ভোট দিচ্ছেন এরশাদ রংপুর সিটি করপোরেশন নির্বাচনে দলীয় প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফার বিজয় নিশ্চিত করেই ঢাকা ফিরছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। গত সোমবার (১৮ ডিসেম্বর) রংপুরে যান প্রধানমন্ত্রীর বিশেষ দূতের দায়িত্বরত এই নেতা। শুক্রবার (২২ ডিসেম্বর) সৈয়দপুর থেকে বিমানে ঢাকায় ফিরবেন জাপার চেয়ারম্যান। তার রাজনৈতিক সচিব সুনীল শুভরায় এ তথ্য জানান।

এর আগে গত সোমবার এরশাদ রংপুর গেলে বিএনপি অভিযোগ করে, রংপুরে এরশাদের আগমনে নির্বাচনি বিধিবিধান লঙ্ঘন হয়েছে। ওই দিনই দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর  সাংবাদিকদের জানান, ‘এরশাদ রংপুরে গেছেন প্রভাব বিস্তার করতেই।’ পরবর্তীতে একাধিকবার বিএনপির সিনিয়র নেতারা বিষয়টিকে নেতিবাচকভাবে দেখেছিলেন।

জাপার নেতারা জানিয়েছেন, এরশাদ ভোট দিতেই রংপুরে গেছেন এবং ভোট দিয়ে তিনি ঢাকায় ফিরবেন।

দলের কো-চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, ‘জাপার চেয়ারম্যান রংপুরে এসেছেন ভোট দিতে। তিনি এখানে কোনও প্রভাব বিস্তার করেননি। তার অবস্থানের মধ্যদিয়ে বিধিবিধানও লঙ্ঘন হয়নি।’

প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভরায় জানান, শুক্রবার সৈয়দপুর থেকে বিমানে ঢাকায় আসার সম্ভাবনা রয়েছে জাপা চেয়ারম্যানের ।

জাপার নেতাকর্মীরা বলছেন, রংপুর হচ্ছে লাঙলের ঘাঁটি। আগামী নির্বাচনের আগে এই বিজয় জাপার রাজনীতিকে আরও  পোক্ত করবে বলেও মত দেন অনেকে।

এ বিষয়ে জাপার প্রেসিডিয়ামের সদস্য এসএম ফয়সল চিশতী বলেন, ‘রংপুর হচ্ছে এরশাদের ঘাঁটি। এই শহর থেকে তার রাজনৈতিক ভিত্তির শুরু। এই স্থানীয় নির্বাচনের বিজয় নিঃসন্দেহে আগামী সংসদ নির্বাচনেও প্রভাব রাখবে। জাপার রাজনীতিকে আরও প্রাসঙ্গিক করলো রংপুর সিটি করপোরেশন।

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম