জ্বালাও পোড়াওয়ের চেষ্টা করবেন না: খালেদা জিয়াকে হাছান মাহমুদ

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৫ ডিসেম্বর ২০১৭, ১৭:৪৪আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৭, ১৭:৪৮

হাছান মাহমুদ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উদ্দেশ করে বলেছেন, আন্দোলনের নামে আবারও দেশে জ্বালাও পোড়াও করার চেষ্টা করবেন না।
সোমবার (২৫ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের  মিলনায়তনে বিজয় দিবস উপলক্ষে আয়োজিত এক  আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বাংলাদেশ আওয়ামী হকার্স লীগ এই আলোচনা সভার আয়োজন করে।
সংগঠনের সভাপতি এস এম জাকারিয়া হানিফের সভাপতিত্বে সভায় সংসদ সদস্য নাভানা আক্তার, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড. গোলাম মাওলা, হকার্স লীগের সাধারণ সম্পাদক জাহেদ আলী প্রমুখ বক্তব্য রাখেন।
হাছান মাহমুদ বলেন, ‘আন্দোলনের নামে দেশে জ্বালাও পোড়াও করার চেষ্টা করবেন না। জ্বালাও পোড়াও করলে দেশের মানুষ আপনাদের ছেড়ে দেবে না। এটা ২০১৪-১৫-১৬ সাল না। এটা ২০১৭ সাল।’ 

তিনি বলেন, ‘খালেদা জিয়া মুক্তিযোদ্ধাদের নিয়ে সমাবেশ করে মুক্তিযোদ্ধাদের সঙ্গে উপহাস করেছেন। যারা দেশটা চায়নি, যারা পাকিস্তানের পক্ষে কাজ করেছে, তাদের গাড়িতে পতাকা তুলে দিয়েছিলেন আপনি। আজ  মুক্তিযোদ্ধাদের নিয়ে সমাবেশ করে মুক্তিযোদ্ধাদের সঙ্গেও উপহাস করলেন ‘

সূত্র: বাসস

/এপিএইচ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান