বিএনপিকে ২০২৯ সালের নির্বাচন নিয়ে ভাবতে বললেন হানিফ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ ডিসেম্বর ২০১৭, ২০:০৪আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৭, ২০:০৭

মাহবুবউল আলম হানিফ একাদশ জাতীয় সংসদ নির্বাচন নয়, ২০২৯ সালের নির্বাচনে জয়ের জন্য বিএনপিকে চিন্তাভাবনা করার পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম  হানিফ।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে জাতীয় শ্রমিক লীগ আয়োজিত বিজয় দিবসের আলোচনা সভায় খালেদা জিয়ার বক্তব্যের জবাবে তিনি এসব কথা বলেন।
মাহবুবউল আলম  হানিফ বলেন, ‘২০১৮ সালের নির্বাচনে নয়, তাদের জয়ের জন্য ২০২৯ সালের নির্বাচনের ফলাফল নিয়ে চিন্তা করতে হবে। বিএনপি ক্ষমতায় থেকে লুটপাট করে দেশের টাকা বিদেশে পাচার করেছে, দুর্নীতি করেছে। যে প্রতিষ্ঠানের কোনও অস্তিত্ব নেই, সেই প্রতিষ্ঠানের নামে টাকা তুলে আত্মসাৎ করেছে।’
হানিফ বলেন, ‘খালেদার মনে পেয়ারে পাকিস্তান। বঙ্গবন্ধুকে হত্যার পর জিয়া ও বিএনপি দেশটাকে পাকিস্তানের ফেডারেল বানাতে চেয়েছিল। এটা দেশের মানুষ ভুলে যায়নি। জিয়া দালাল আইন বাতিল করে যুদ্ধাপরাধীদের রাজনীতি করার সুযোগ দিয়েছিল। দেশটাকে পাকিস্তানি ভাবধারায় প্রতিষ্ঠিত করেছিল। এসব ইতিহাস মানুষ ভুলে যায়নি।’

এ সময় বিএনপিকে ক্ষমা চেয়ে সুস্থ ধারার রাজনীতিতে ফিরে আসার আহ্বান জানান তিনি।

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ  মানবিক বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে।উন্নয়নের সব সূচকেই পাকিস্তানকে ছাড়িয়েছে বাংলাদেশ। বিএনপি ক্ষমতায় থাকাকালীন দেশ পাঁচ বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল। খালেদা জিয়ার দুর্নীতিবাজ পুত্র লন্ডনে বসে এখনও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে।’

সংগঠনের সভাপতি শুক্কুর মাহমুদ আলোচনা সভায় সভাপতিত্ব করেন।

 

 

/পিএইচসি/এপিএইচ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম