জঙ্গিদের সঙ্গী খালেদাকে নির্বাচনের বাইরে রাখতে হবে: ইনু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জানুয়ারি ২০১৮, ১৬:২৮আপডেট : ০১ জানুয়ারি ২০১৮, ১৬:৩৫

জাতীয় পার্টি (জেপি)-র প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশেষ অতিথি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে জঙ্গি বলে অভিহিত করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি বলেন, ‘রাজাকার, সন্ত্রাস, জঙ্গিদের সঙ্গী খালেদাকে নির্বাচনের বাইরে রাখতে হবে, আবার ব্যাংকলুটেরাদের শায়েস্তা করতে হবে।’

সোমবার (১ জানুয়ারি) সকালে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স রুমে জাতীয় পার্টি (জেপি) আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘জঙ্গিরা হচ্ছে খুনিচক্র, আর বাজারলুটেরা ও ব্যাংকলুটেরা হলো ইঁদুর সম্প্রদায়। ইঁদুর ভেতর থেকে কাটে, আর জঙ্গিরা বাইরে থেকে আক্রমণ করে। সুতরাং খালেদা জিয়া বাইরে থেকে আক্রমণ করছে, আর বাজারলুটেরা ভেতর থেকে কাটছে। কেটে ঝাঁঝরা করে দিচ্ছে এই ইঁদুর সম্প্রদায়। এদের নির্মূল করতে হবে।’

মন্ত্রী আরও বলেন, ‘খালেদা জিয়ার নির্বাচন বানচাল করার চক্রান্ত ভেস্তে যেতে দিতে হবে। রাজাকার, সন্ত্রাস, জঙ্গিদের সঙ্গী খালেদাকে নির্বাচনের বাইরেও রাখতে হবে, আবার ব্যাংকলুটেরাদের শায়েস্তা করতে হবে। এই দুটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ আমাদের জন্য।’

সভায় আরও উপস্থিত ছিলেন জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু, সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়াসহ অন্য নেতারা।

/এসও/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক