আজ থেকে সরকারের পতনের দিন শুরু: মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জানুয়ারি ২০১৮, ১৬:৪৪আপডেট : ০২ জানুয়ারি ২০১৮, ১৬:৫১

ছাত্রদলের সমাবেশে বক্তব্য রাখছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর (ছবি: বাংলা ট্রিবিউন) বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আজ থেকে এ সরকারের পতনের দিন শুরু হলো। বিএনপিসহ দলের অঙ্গ সংগঠনগুলো আজ থেকে সামনে এগিয়ে যাবে। কেউ আর পিছিয়ে পড়বে না।’ মঙ্গলবার (২ জানুয়ারি) বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনের চত্বরে ছাত্রদলের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে তিনি এসব কথা বলেন।

সরকারের বিরুদ্ধে অভিযোগের সুরে বিএনপির মহাসচিবের ভাষ্য, ‘সরকার দেশটাকে শেষ করে দিয়েছে। তারা ব্যাংক ও বাজার লুটপাট করায় ধ্বংস হয়ে গেছে দেশের অর্থনীতি।’

সমাবেশটি মঙ্গলবার (২ জানুয়ারি) দুপুর ২টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে শুরু হওয়ার কথা ছিল। কিন্তু ভেন্যুর ফটকে তালা দেওয়া হয় সকালেই। সেই তালা খোলেনি। এ কারণে সামনের চত্বরেই সমাবেশের প্রস্তুতি নেন ছাত্রদলের নেতাকর্মীরা।

এ ঘটনার পরিপ্রেক্ষিতে মির্জা ফখরুল ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন কর্তৃপক্ষের কাছে প্রশ্ন রাখেন, ‘কার ইঙ্গিতে ছাত্রদলের আজকের সমাবেশ পণ্ড করতে চেয়েছিলেন? এই সমাবেশ কার ইঙ্গিতে বানচালের চেষ্টা করা হয়েছে?’

আওয়ামী লীগকে উদ্দেশ করে বিএনপি মহাসচিব বলেছেন, ‘এই দল হলো সেই দল, যারা অন্য রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করেছে।’

এর আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেন, ‘২০১৮ হবে গণতন্ত্র ফিরিয়ে আনার বছর। ছাত্রদলের সব নেতাকর্মীকে শপথ নিতে হবে এই বলে— এই বছর হচ্ছে কঠিন বছর। গণতন্ত্র উদ্ধারের বছর।’

সরেজমিন দেখা গেছে, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তন চত্বরে ছাত্রদলের কয়েক হাজার নেতাকর্মী জড়ো হয়ে মিছিল ও স্লোগান দিচ্ছেন। একটি পিকআপ ভ্যানে অস্থায়ী মঞ্চ করা হয়েছে। এখানে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছেন বিএনপি ও ছাত্রদল নেতারা।

ছাত্রদলের দফতর সম্পাদক আব্দুস ছাত্তার পাটোয়ারি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা গতকাল (সোমবার) রাত থেকেই সমাবেশের প্রস্তুতি নিয়েছিলাম। কিন্তু আজ সকাল ৯টায় সমাবেশ স্থলের এক কর্মকর্তা ফোন করে জানান, শাহবাগ থানার অনুমতি পেলে মিলনায়তনের গেট খোলা হবে। সরকার সম্পূর্ণ অগণতান্ত্রিক ও স্বৈরাচার মনোভাব দেখিয়ে আমাদের সমাবেশে বাধা দিচ্ছে।’

/এসটিএস/জেএইচ/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
প্রশিক্ষণে চীন যাচ্ছেন ছাত্রদল-যুবদল নেতাসহ তরুণ প্রতিনিধিরা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম