সমাবেশ করতে পারছে না বিএনপি

আদিত্য রিমন
০৪ জানুয়ারি ২০১৮, ২৩:৫৭আপডেট : ০৬ জানুয়ারি ২০১৮, ১৬:২৩

বিএনপি ২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছিল দশম জাতীয় সংসদ নির্বাচন। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে ওই নির্বাচনে অংশ নেয়নি বিএনপি। নির্বাচনে জিতে এ দিনটিকে ‘গণতন্ত্রের বিজয় দিবস’ হিসেবে আখ্যায়িত করেছে আওয়ামী লীগ। আর তখন থেকেই দিনটিকে ‘গণতন্ত্র হত্যা দিবস’ হিসেবে অভিহিত করে আসছে বিএনপি। ২০১৪ সালের পর থেকে অন্যান্য বছরের মতো এবারও শোভাযাত্রা-সভা করে দিনটি উদযাপন করবে ক্ষমতাসীন আওয়ামী লীগ। অন্যদিকে, ঘোষণা দিলেও পুলিশ প্রশাসনের অনুমতি না পাওয়ায় শুক্রবার কোনও সমাবেশ করতে পারছে না বিএনপি। এদিন নয়াপল্টনের দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন ও সারাদেশে কালো পতাকা মিছিলের মধ্যে সীমাবদ্ধ থাকবে বিএনপির প্রতিবাদ কর্মসূচি। 

বিএনপি’র একটি সূত্রে জানা যায়, প্রশাসন থেকে সমাবেশের অনুমতি না পাওয়ায় শুক্রবার (৫ জানুয়ারি) সংবাদ সম্মেলন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সমাবেশ করতে অনুমতি না দেওয়ায় প্রশাসনের ভূমিকার ব্যাপারে সংবাদ সম্মেলন বিস্তারিত জানানো হবে। তবে আগামী দুই-এক দিনের মধ্যে ঢাকায় বিক্ষোভ কর্মসূচি পালন করা হতে পারে বলেও দলীয় সূত্রে জানা গেছে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘প্রশাসন আওয়ামী লীগকে ঢাকায় দুটি স্থানে সমাবেশ করার অনুমতি দিলেও বিএনপিকে সমাবেশ করার অনুমতি দেয়নি।’ তিনি বলেন, ‘আমরা কিভাবে সমাবেশ করবো। আওয়ামী লীগ নিজেরা কর্মসূচি পালন করলেও তারা অন্য কোনও দলকে রাজনৈতিক কর্মসূচি পালন করতে দিচ্ছে না। এটাই হচ্ছে এই সরকারের আসল রূপ।’   

বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বাংলা ট্রিবউনকে বলেন, ‘আমাদের সমাবেশের অনুমতি দেওয়া হয়নি। তাই আগামীকাল আমরা কোনও সমাবেশ করছি না। শুক্রবার সকাল ১১টায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনে পরবর্তী কর্মসূচি জানাবেন।’

বিএনপি নেতারা জানান, রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বা নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করার অনুমতি পায়নি বিএনপি। বৃহস্পতিবার ডিএমপি কার্যালয়ে পুলিশ প্রশাসনের সঙ্গে এ নিয়ে বিএনপির একটি প্রতিনিধি দলের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক হয়েছে। এসময় বিএনপি নেতাদের জানানো হয়, বুধবার অন্য একটি ইসলামিক দলকে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি দিয়েছে ডিএমপি। তাই সেখানে বিএনপিকে সমাবেশ করার অনুমতি দেওয়া আর সম্ভব না। পরে নয়াপল্টনে সমাবশে করার অনুমতি চাইলে তাও দেওয়া হয়নি।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বিকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারের পক্ষ থেকে বিএনপিকে জানানো হয়, দলটি চাইলে শুক্রবার চার দেয়ালের মধ্যে যেকোনও ধরনের কর্মসূচি পালন করতে পারবে।


 

/এএইচআর/এএইচ/এপিএইচ/
সম্পর্কিত
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম