স্বাধীনতার মাসে ছাত্রলীগের সম্মেলন চান নেত্রী: ওবায়দুল কাদের

ঢাবি প্রতিনিধি
০৬ জানুয়ারি ২০১৮, ১৪:২৩আপডেট : ০৬ জানুয়ারি ২০১৮, ১৪:২৮

ছাত্রলীগের অনুষ্ঠানে ওবায়দুল কাদের (ছবি: ফোকাস বাংলা) স্বাধীনতার মাস মার্চেই ছাত্রলীগের সম্মেলন দেখতে চান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।  আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এই কথা জানিয়েছেন। ছাত্রলীগের ৭০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার (৬ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত আলোচনা সভায় তিনি জানান, নেত্রী আগামী মার্চ মাসে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সম্মেলন করার নির্দেশ দিয়েছেন।

ওবায়দুল কাদের বলেন, ‘আমি ছাত্রলীগকে একটি সুখবর দিতে চাই। ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্মেলনের বিষয়ে আমি নেত্রীর সঙ্গে কথা বলেছি। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার পরামর্শে ও নির্দেশে ছাত্রলীগকে বলতে চাই আপনারা অবিলম্বে নির্বাহী কমিটির সভা ডেকে জাতীয় সম্মেলনের প্রস্তুতি নিন। আগামী মার্চে স্বাধীনতার মাসে সম্মেলন করুন। আপনারাই সিদ্ধান্ত নিন মার্চের কত তারিখ  সম্মেলন করবেন।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে এবার ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি ৪ তারিখের পরিবর্তে ৬ তারিখ করা হয়েছে। আমি ছাত্রলীগকে ধন্যবাদ দিতে চাই, তারা জনগণের দুর্ভোগ ও ভোগান্তির কথা চিন্তা করে ছুটির দিনে শোভাযাত্রা আয়োজন করেছে।’

তিনি বলেন, ‘দেশে এখন নেতাকর্মীর অভাব নেই। শুধু নেতাকর্মীর সংখ্যা বাড়ালেই হবে না, যোগ্যতাসম্পন্ন নেতাকর্মীর প্রয়োজন।’

তিনি আরও বলেন, ‘দেশে এখন মাদকের ছড়াছড়ি। ছাত্রলীগকে মাদক বন্ধের জন্য কাজ করতে হবে।’

বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন এর সঞ্চালনায় এবং সভাপতি সাইফুর রহমান সোহাগ এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও এর সাবেক নেতারা।

/এসএসএ/এফএস/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম