আমার নেওয়ার কিছু নেই, দেওয়ার পালা: আতিকুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জানুয়ারি ২০১৮, ১৮:৩৯আপডেট : ০৭ জানুয়ারি ২০১৮, ১৮:৪৯

কাওরান বাজার এলাকায় আতিকুল ইসলামের গণসংযোগ ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উপ-নির্বাচন থেকে নিজের কিছু পাওয়ার নেই বলে মন্তব্য করেছেন এই নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী আতিকুল ইসলাম। তিনি বলেন, ‘আমি একটি দিন, একটি মুহূর্তও নষ্ট করব না। আমার এখন নেওয়ার কিছু নেই। আমার দেওয়ার পালা।’
রবিবার (৭ জানুয়ারি) রাজধানীর কাওরান বাজার এলাকায় গণসংযোগের সময় এসব কথা বলেন তৈরি পোশাক খাতের ব্যবসায়ীদের সংগঠন বিজিএমইএ’র সাবেক সভাপতি আতিকুল ইসলাম।
কাওরান বাজার এলাকায় গণসংযোগ করছেন আতিকুল ইসলাম গণসংযোগে ডিএনসিসি’র প্রয়াত মেয়র ও বিজিএমইএ’র আরেক সাবেক সভাপতি আনিসুল ইসলামের অসমাপ্ত কাজগুলোকে সমাপ্ত করার প্রত্যয় জানান আতিকুল ইসলাম। তিনি বলেন, ‘প্রয়াত মেয়র আনিসুল হক এই শহরের জন্য দিনরাত পরিশ্রম করেছেন। তিনি বিজিএমইএ’র সভাপতি ছিলেন, আমিও বিজিএমইএ’র সভাপতি ছিলাম। আপনারা আমাকে দেখেছেন। আমি চাই, আনিস ভাই যেখানে কাজ শেষ করে গেছেন, আমি সেখান থেকে তার কাজ শুরু করব।’
আতিকুল ইসলাম আরও বলেন, ‘আপনারা আজ বিভিন্ন গণমাধ্যমে দেখেছেন, প্রধানমন্ত্রী এই নির্বাচনে আমাকে মনোনয়ন দিতে পারেন। আমি আশা করি, তিনি আমাকে মনোনয়ন দেবেন। এজন্য আমি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই।’ এসময় ডিএনসিসি’র বাসিন্দাদের আশা পূরণ করবেন বলেও আশাবাদ জানান তিনি।
উল্লেখ্য, আগামী ২৬ ফেব্রুয়ারি ডিএনসিসি’র উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। গত ৩০ নভেম্বর লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় ডিএনসিসি মেয়র আনিসুল হক মারা গেলে ৪ ডিসেম্বর মেয়রের পদ শূন্য ঘোষণা করা হয়।
আরও পড়ুন-
রাজনীতিবিদরা সৎ ও নিষ্ঠাবান হলে দেশের উন্নতি হয়: প্রধানমন্ত্রী
‘বিএনপি-জামায়াতের এক নেতা সুইডেনে বসে কিলিং গ্রুপ নিয়ন্ত্রণ করছে’

/এসএস/টিআর/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম