ডিএনসিসি মেয়র পদে জোনায়েদ সাকির প্রার্থিতা ঘোষণা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জানুয়ারি ২০১৮, ১৯:৩৫আপডেট : ১০ জানুয়ারি ২০১৮, ১৯:৪৯

জোনায়েদ সাকি (ফাইল ছবি) ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) উপ-নির্বাচনে মেয়র পদে গণসংহতি আন্দোলনের পক্ষ থেকে মনোনয়ন দেওয়া হলো দলটির প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকিকে। বুধবার (১০ জানুয়ারি) দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির এক জরুরি সভায় তার প্রার্থীতা অনুমোদন করা হয়। কমিটির সদস্য দীপক রায় স্বাক্ষরিত এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়।
ওই বিবৃতিতে বলা হযেছে— সব নাগরিকের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে ঢাকাকে একটি মানবিক, প্রকৃতিবান্ধব, শিশুর প্রতি দায়িত্বশীল, নারীর জন্য নিরাপদ ও মর্যাদাসম্পন্ন, তরুণ প্রজন্মের কর্মোদ্দীপনায় উপযোগী প্রাণচঞ্চল নগরী হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে জোনায়েদ সাকির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার সিদ্ধান্ত গৃহীত হয়। জনগণের অংশগ্রহণের মাধ্যমে একটা দুর্নীতিমুক্ত সচল নগর প্রতিষ্ঠাই তার অভীষ্ট।
নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে জোনায়েদ সাকি বলেন, ‘শাসকদের বড় দুই দলের তৎপরতায় ঢাকা আজ অচল ও মৃতপ্রায় নগরীতে পরিণত হয়েছে। ঢাকাকে বাঁচানো ও রাজনীতির বাইরে জনগণকে ঐক্যবদ্ধ করা দরকার।’
জোনায়েদ সাকির ভাষ্য, ‘সারাদেশে জনগণের ভেতর পরিবর্তনের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে তা ঢাকার জনগণের ভেতর ছড়িয়ে দেওয়া ও গভীরতর করা দরকার। দেশরক্ষার কাজের অংশ হিসেবে আজ ঢাকা রক্ষার প্রশ্নটিও সামনে এসেছে। আমরা এই কাজকে এগিয়ে নিতে সবার সহযোগিতা কামনা করছি।’ 

/এসটিএস/এএম/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম