৩১ মার্চ ছাত্রলীগের সম্মেলনের ঘোষণা

ঢাবি প্রতিনিধি
১২ জানুয়ারি ২০১৮, ১৯:৪০আপডেট : ১২ জানুয়ারি ২০১৮, ১৯:৫০

বাংলাদেশ ছাত্রলীগ আগামী ৩১ মার্চ ছাত্রলীগ সম্মেলন করার ঘোষণা দিয়েছে। আজ শুক্রবার (১২ জানুয়ারি) ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক  জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এ অনুযায়ী, ৩১ মার্চ প্রথম অধিবেশন ও ১ এপ্রিল দ্বিতীয় অধিবেশন অনুষ্ঠিত হবে।

৬ জানুয়ারি ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকীর শোভাযাত্রার আগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল বলেছিলেন, ‘প্রধানমন্ত্রীর ইচ্ছা মার্চে ছাত্রলীগ সম্মেলনের আয়োজন করুক।’  ৮ জানুয়ারি ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সম্মেলনের বিষয়ে কথা বলেন। এসময় প্রধানমন্ত্রী তাদের সম্মেলনের তারিখ ঘোষণার নির্দেশ দেন।

এরই ধারাবাহিকতায় আজ  শুক্রবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয় মুজাফফর আলী মিলনায়তনে এক জরুরি সভায় বসে। এতে উপস্থিত ছিলেন ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও  সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইনসহ কেন্দ্রীয় নেতারা।  

সভায় সাধারণ সম্পাদক জাকির হোসাইন বলেন, ‘আমাদের সঙ্গে আপার (শেখ হাসিনা) কথা হয়েছে। তার নির্দেশে আমরা সম্মেলনের তারিখ নির্ধারণ করেছি। এই কমিটির যেসব ব্যর্থতা রয়েছে তা আমার আর সভাপতির। আর সফলতা আপনাদের।’

সভাপতি সোহাগ সম্মেলনকে সফল করতে কেন্দ্রীয় নেতাদের সহযোগিতা কামনা করেন।

/এসআইআর/ এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম