রাতের বৈঠকে মেয়র প্রার্থী চূড়ান্ত করবে বিএনপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জানুয়ারি ২০১৮, ১৯:৫৫আপডেট : ১৫ জানুয়ারি ২০১৮, ১৯:৫৭

বিএনপি ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উপনির্বাচনে ধানের শীষ প্রতীকে মেয়র প্রার্থী হতে আগ্রহীদের সঙ্গে রাতে বৈঠকে বসবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। এই কমিটির প্রধান দলটির চেয়ারপারসন খালেদা জিয়া।

সোমবার (১৫ জানুয়ারি) রাত ৯টায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে।

খালেদা জিয়ার মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন।

ডিএনসিসি’র মেয়র পদে বিএনপির প্রার্থী হতে আগ্রহী দলটির বিভিন্ন পর্যায়ের পাঁচ জন নেতা রবিবার মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। ১০ হাজার টাকা দিয়ে ফরম সংগ্রহ করেছেন বিএনপির বিশেষ সম্পাদক আসাদুজ্জামান রিপন, দলটির সহ-প্রকাশনা সম্পাদক ওয়াহেদ শাকিল,গত নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী ও দলটির নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল, সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামান এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির সভাপতি এম এ কাইয়ুম।

সোমবার ২৫ হাজার টাকা জামানতসহ মনোনয়ন ফরম জমা দিয়েছেন এই পাঁচ নেতা।

মনোনয়ন সংগ্রহকারীদের মধ্যে নির্বাচন করার অভিজ্ঞতা রয়েছে তাবিথ আউয়ালের। তিনি গত সিটি নির্বাচনে প্রয়াত মেয়র আনিসুল হকের প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন।

এদিকে, সোমবার সকালে এক সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘আশা করি, রাতের বৈঠকের পরে দলের মেয়র প্রার্থীর নাম ঘোঘণা করা হবে।’

উল্লেখ্য, আগামী ২৬ ফেব্রুয়ারি ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উপ-নির্বাচন হবে। নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে ১৮ জানুয়ারি পর্যন্ত। মনোনয়ন যাচাই-বাছাই হবে ২১ ও ২২ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৯ জানুয়ারি।

আরও পড়ুন:

ঢাকা উত্তরে আ. লীগের প্রার্থী ঘোষণা মঙ্গলবার

/এএইচআর/ এপিএইচ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম