ডিএনসিসি উপনির্বাচনে ইসলামী আন্দোলনের প্রার্থী অধ্যক্ষ মাসউদ

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৫ জানুয়ারি ২০১৮, ২২:৩৭আপডেট : ১৫ জানুয়ারি ২০১৮, ২২:৩৯

ইসলামী আন্দোলন বাংলাদেশ

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)-এর নির্বাচনে প্রার্থী চূড়ান্ত করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সংগঠনের ঢাকা মহানগর উত্তর সভাপতি ও কেন্দ্রীয় নেতা অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদকে দলের মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে। সোমবার সংগঠনটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। 

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ইসলামী আন্দোলন বাংলাদেশের নির্বাহী পরিষদের সভায় ঢাকা উত্তর সিটি উপ-নির্বাচনে অংশ গ্রহণের নীতিগত সিদ্ধান্ত নিয়ে প্রার্থী চূড়ান্ত করা হয়েছে । এতে সংগঠনের ঢাকা মহানগর উত্তর সভাপতি ও কেন্দ্রীয় নেতা অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদকে দলের মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে। গত ২৭ ডিসেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত বিশাল তাফসীরুল কুরআন মাহফিলে সংগঠনের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই তাকে মেয়র প্রার্থী হিসেবে জনসম্মুখে পরিচয় করিয়ে দেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শেখ মুহাম্মদ ফজলে বারী মাসউদ উচ্চ শিক্ষিত বহুমাত্রিক গুণের অধিকারী লেখক, গবেষক, সংগঠক, সমাজসেবক ও রাজনীতিবিদ। তিনি একাধারে হাফেজ, কওমি মাদ্রাসা থেকে দাওরায়ে হাদিস ও আরবি সাহিত্যে উচ্চ ডিগ্রিধারী এবং বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। তিনি ‘এম ফিল’ সম্পন্ন করে ‘পি এইচ ডি’ ডিগ্রি অর্জনের পথে রয়েছেন।বর্তমানে তিনি রাজধানীর ভাটারার সাঈদনগরে অবস্থিত জামিয়া সাঈদিয়া করীমিয়া মাদ্রাসায়  মুহাদ্দিস ও অধ্যক্ষের দায়িত্ব পালন করছেন। 

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম