ছাত্রলীগের বক্তব্য হাসির খোরাক দিয়েছে: ছাত্রদল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জানুয়ারি ২০১৮, ০২:৪৯আপডেট : ২৪ জানুয়ারি ২০১৮, ০৩:০১

ছাত্রদল বিভিন্ন দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাধারণ ছাত্র-ছাত্রীদের ভিসিকে অবরুদ্ধ এবং মারামারির ঘটনায় ছাত্রদলের নাম জড়িয়ে ছাত্রলীগ সভাপতির বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাজিব আহসান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান আসাদ।

সংগঠনের দফতর সম্পাদক মো. আবদুস সাত্তার পাটোয়ারী স্বাক্ষরিত বিবৃতিতে এ কথা জানানো হয়।

এতে বলা হয়, ‘যৌক্তিক ও গ্রহণযোগ্য সব দাবির প্রতি ঢাবি প্রশাসন বরাবরই উদাসীন। সেখানে বর্তমানে ছাত্র সংগঠনগুলোর মধ্যে কোনও সহাবস্থান নেই। বিশেষ করে খুব পরিকল্পিতভাবে ছাত্রদলকে জোর জবরদস্তি করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে রাখা হচ্ছে। আমাদের নেতাকর্মীদের ওপর জুলুম নির্যাতন করা হচ্ছে। এমন পরিস্থিতিতে ছাত্রলীগ সভাপতির এহেন মনগড়া বক্তব্য শুধুই সবার হাসির খোরাক যোগাবে; আর কিছু নয়।’

এতে আরও বলা হয়, ‘ছাত্রলীগ সন্ত্রাসীদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে এখন বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্রছাত্রীরা ফুঁসে উঠেছে। সাধারণ ছাত্রছাত্রীদের এই ফুঁসে ওঠা যেকোনও সময় জনবিস্ফোরণে রূপ নিতে পারে। আর যদি সেটাই হয় তাহলে নিরীহ ছাত্রদের ওপর স্টিমরোলার চালানো সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ তখন আর পালানোর পথ পাবে না।’

অবিলম্বে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা চালানো ছাত্রলীগ নেতাকর্মীদের গ্রেফতার এবং সুষ্ঠু বিচার দাবি করেন ছাত্রদল নেতারা।

/এসটিএস/এএম/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক