উপাচার্যের মদতেই ঢাবি’র সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলা: রিজভী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জানুয়ারি ২০১৮, ১৪:৪৯আপডেট : ২৪ জানুয়ারি ২০১৮, ১৫:০১

রুহুল কবীর রিজভী (ফাইল ছবি) ভিসির প্রত্যক্ষ মদতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘এই সরকারের পেটোয়া বাহিনী মেয়েদের কাপড় ছিঁড়ে দিতে পারে। আর এই ঘটনা ঘটেছে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তাদের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় এখন ডাকাতদের গ্রাম। কারণ, সরকার ছাত্রলীগকে ডাকাতে পরিণত করে বিশ্ববিদ্যালয়কেও ডাকাতের গ্রামে পরিণত করেছে।’
বুধবার (২৪ জানুয়ারি) রাজধানীর নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ে নিচে বিএনপি আয়োজিত এক মিলাদ ও দোয়া মাহফিলে রিজভী এ অভিযোগ করেন। বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে বিএনপির এই মুখপাত্র বলেন, ‘বিএনপি ও জিয়া পরিবারকে ধ্বংস করতে এমন কোনও যন্ত্র নেই যা সরকার করেনি। কিন্তু সরকারের নিপীড়ন ও নির্যাতন যত বাড়বে, ততই সরকারের পতনের ঘণ্টা বাজবে। এটা এখন নিশ্চিত, শেখ হাসিনার পতনের ঘণ্টা বাজতে শুরু করেছে।’
আরাফাত রহমান কোকোর মৃত্যুর দিনের প্রেক্ষাপট তুলে ধরে রিজভী বলেন, ‘ওই দিন বর্তমান সরকার নির্মম আচরণ করেছে। ঠিক ওই সময়েই বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের বিদ্যুৎ ও পানির লাইন বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল। একটি সরকার কতটা নির্মম হতে পারে, ওই দিন সেটাই প্রমাণ হয়েছিল!’
অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সহ-দফতর সম্পাদক মুনির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১১ জানুয়ারি থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সাত কলেজের বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি বাতিলের দাবিতে আন্দোলন করে আসছেন শিক্ষার্থীরা। এই আন্দোলনে ছাত্রীদের উত্ত্যক্ত করা ও নিপীড়ন করার অভিযোগ ওঠে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। ছাত্রলীগের এমন নিপীড়নের বিরুদ্ধে শাস্তির দাবিতে গতকাল মঙ্গলবার উপাচার্যকে সাধারণ শিক্ষার্থীরা অবরুদ্ধ করলে ফের শিক্ষার্থীদের ওপর চড়াও হয় ছাত্রলীগের নেতাকর্মীরা।
আরও পড়ুন-
সচেতন শিক্ষার্থীদের ব্যানারে ঢাবি ক্যাম্পাস ছাত্রলীগের দখলে!
ঢাবিতে হামলার ঘটনায় ছাত্রলীগ জড়িত থাকলে ব্যবস্থা: ওবায়দুল কাদের
২৪ ঘণ্টার মধ্যে ‘উপাচার্যকে অপমানকারী বাম সন্ত্রাসী’দের বহিষ্কার দাবি ছাত্রলীগের

/এসটিএস/টিআর/
সম্পর্কিত
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম