জরুরিভিত্তিতে নির্বাচন কমিশনে (ইসি) যাচ্ছে বিএনপির প্রতিনিধি দল। তিন সদস্যের এই প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
শায়রুল কবির বলেন, ‘রবিবার (২৮ জানুয়ারি) বিকাল সাড়ে ৩টা নাগাদ প্রতিনিধি দল ইসিতে যাবেন। দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের সঙ্গে দলের আরও দু’জন নেতা থাকবেন এই প্রতিনিধি দলে।’








