গুমের সঙ্গে জড়িতদের বিচারে অধিদফতরের প্রস্তাব বুলুর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জানুয়ারি ২০১৮, ১৫:৩৭আপডেট : ২৮ জানুয়ারি ২০১৮, ১৫:৪৮

অনুষ্ঠানে অন্যান্যের সঙ্গে উপস্থিত বরকতউল্লাহ বুলু গুমের সঙ্গে যারা জড়িত, তাদের বিচারের জন্য আলাদা অধিদফতর চালুর প্রস্তাব করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু। শুধু তাই নয়, যারা গুম হয়েছেন, তাদের পরিবারের পুনর্বাসনের জন্য আলাদা একটি অধিদফতরেরও প্রস্তাব দিয়েছেন তিনি। বিএনপি ক্ষমতায় গেলে যেন এই দু’টি অধিদফতর চালু হয়, সেজন্য দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরুর মাহমুদ চৌধুরীর দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি।
রবিবার (২৮ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে ১২টি পরিবারের মধ্যে শিক্ষা উপবৃত্তি ও আর্থিক সহযোগিতা বিতরণ অনুষ্ঠানে বরকতউল্লাহ বুলর এ প্রস্তাব করেন।
অনুষ্ঠানে বুলু বলেন, ‘আমি বিএনপির নীতিনির্ধারক আমির খসরুর মাহমুদ চৌধুরীর দৃষ্টি আকর্ষণ করে এই প্রস্তাব করছি— বিএনপি ক্ষমতায় গেলে যেন দু’টি অধিদফতর করা হয়। এর একটি গুমের সঙ্গে জড়িতদের বিচারে কাজ করবে, অন্যটি গুম হওয়া ব্যক্তিদের পরিবারগুলোকে পুনর্বাসনের জন্য কাজ করবে।’
বুলু আরও বলেন, ‘সারাদেশে গত একমাসে ১২ হাজারেরও বেশি নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। অসংখ্য নেতাকর্মীর ওপর নির্যাতন চালানো হয়েছে। আমাদের নেত্রীর মামলার রায়ের জন্য ৮ তারিখ দিন নির্ধারণ করা হয়েছে। সেদিন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে নতুন অধ্যায়ের সৃষ্টি হবে।’
দলের নেতাকর্মীদের উদ্দেশে এই বিএনপি নেতা বলেন, ‘সঠিকভাবে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে না পারলে আমাদের পিছিয়ে পড়তে হবে। জাতির স্বার্থে, আগামী প্রজন্মের স্বার্থে আমাদের এখন সঠিক সিদ্ধান্ত নিয়ে সঠিক কাজটি করতে হবে।’
আরও পড়ুন-
নির্বাচন কমিশনে যাচ্ছে বিএনপির প্রতিনিধি দল

‘মাদ্রাসাকে কোর্ট বানিয়ে সেখানে খালেদা জিয়াকে অপমান করা হচ্ছে’

/এসও/টিআর/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
প্রশিক্ষণে চীন যাচ্ছেন ছাত্রদল-যুবদল নেতাসহ তরুণ প্রতিনিধিরা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম