সরকারি খরচে প্রধানমন্ত্রীর প্রচারাভিযান বন্ধ করতে হবে: ব্যারিস্টার মওদুদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জানুয়ারি ২০১৮, ১৮:১৮আপডেট : ৩০ জানুয়ারি ২০১৮, ১৮:২১

ব্যারিস্টার মওদুদ আহমদ (ছবি- ইন্টারনেট থেকে সংগৃহীত)

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিলেট থেকে নির্বাচনি প্রচার শুরু নিয়ে প্রশ্ন তুলেছে বিএনপি। এ বিষয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ নির্বাচন কমিশনকে  উদ্দেশ করে বলেছেন, সরকারি খরচে প্রধানমন্ত্রীর নির্বাচনি প্রচারাভিযান বন্ধ করতে হবে। না হলে বিএনপিকে জনসভা করার সুযোগ দিতে হবে।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বিদেশি রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক শেষে অপেক্ষমাণ সাংবাদিকদের সামনে এই  প্রতিক্রিয়া ব্যক্ত করেন মওদুদ আহমদ।

মওদুদ আহমদ বলেছেন,  আজ থেকে প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে প্রচারাভিযানে নেমে গেছেন। স্পষ্টভাবে নৌকায় ভোট চেয়েছেন। তিনি বলেছেন,  ডিসেম্বরে ভোট হবে। তার এই অবস্থানে প্রশ্ন জাগে নির্বাচন কমিশনের ভূমিকা আসলে কী। সাধারণত তফসিল ঘোষণার পর নির্বাচনি প্রচার শুরু হয়,  কিন্তু প্রায় একবছর আগেই সরকারি দল রাষ্ট্রীয় খরচে নির্বাচনি প্রচারাভিযান শুরু করেছে। তাহলে প্রশ্ন জাগে, নির্বাচন কমিশন কতটুকু শক্ত?

ইসির প্রতি মওদুদ আহমদ বলেন, তাদেরকে এই ধরনের সরকারি খরচে প্রচারাভিযান করা বন্ধ করতে হবে। না হলে আমাদেরকেও জনসভা করার সুযোগ দিতে হবে।

তিনি বলেন,  আমরা আগে বলেছি, লেবেল প্লেয়িং ফিল্ড থাকতে হবে। প্রধানমন্ত্রীর প্রচারাভিযান লেবেল প্লেয়িং ফিল্ডের নমুনা নয়। এখন দেখা যাচ্ছে প্রধানমন্ত্রী  আনুষ্ঠানিকভাবে সিলেটে ভোট চাইছেন, আর আমরা আদালতের বারান্দায়।

/এসটিএস/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম