বিএনপির নির্বাহী কমিটির বৈঠকের স্থান পরিবর্তন, হবে লা মেরিডিয়ানে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ ফেব্রুয়ারি ২০১৮, ১২:৩৩আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০১৮, ১২:৩৩

রুহুল কবির রিজভী (ফাইল ফটো) বিএনপির নির্বাহী কমিটির বৈঠকের স্থান পরিবর্তন করা হয়েছে। আগামী ৩ ফেব্রুয়ারি এ বৈঠক অনুষ্ঠিত হবে রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে। এর আগে বসুন্ধরা সিটি কনভেনশনের রাজদর্শন হলে নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

বৃহস্পতিবার সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রুহুল কবির রিজভী বলেন, ‘কনভেনশন কৃর্তৃপক্ষ আমাদের বুকিং বাতিল করেছে। আমরা খবর নিয়েছি যেখানে নির্বাহী কমিটির সভা হয় সেসব স্থানের কোথাও আমাদেরকে অনুমতি দেওয়া হয়নি। বাধ্য হয়ে লা মেরিডিয়ানে বৈঠকের ব্যবস্থা করা হয়েছে। লা মেরিডিয়ান কর্তৃপক্ষ আমাদের অনুমতি দিয়েছে। যথানিয়মে সব প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।’

তিনি আরও বলেন, ‘কিছুক্ষণ আগে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, বৈঠকের স্থান লা মেরিডিয়ান নিশ্চিত হওয়া গেছে। আগামী ৩ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে নির্বাহী কমিটির সভা শুরু হবে। এতে সভাপতিত্ব করবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- বিএনপি নেতা ডা. এ জেড এম জাহিদ হোসেন, আতাউর রহমান ঢালী, ডা. আবদুল কুদ্দুছ, আবদুস সালাম আজাদ, মুনির হোসেন, আসাদুল করিম শাহীন প্রমুখ।

আরও পড়ুন:
‘প্রশ্নফাঁস প্রমাণ হলে পরীক্ষা বাতিল’

/এসটিএস/এসএনএইচ/
সম্পর্কিত
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম