৮ ফেব্রুয়ারি আ. লীগকর্মীদের মাঠে থাকার আহ্বান হাছান মাহমুদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ ফেব্রুয়ারি ২০১৮, ১৩:১৯আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০১৮, ১৩:২৪

মানববন্ধনে হাছান মাহমুদ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দুর্নীতির মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে তা প্রতিহত করার জন্য আওয়ামী লীগ কর্মীদের মাঠে থাকার আহ্বান জানিয়েছেন দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে তিনি এই আহ্বান জানান।

হাছান মাহমুদ বলেন, ‘৮ তারিখ জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মীরা বিশৃঙ্খলা তৈরি করবে। এর আলামত আগে থেকেই শুরু হয়েছে। ফিল্মি স্টাইলে পুলিশের ওপর হামলা করে আটককৃতদের ছিনিয়ে নিয়ে গেছে। এটা হিন্দি সিনেমাকেও হার মানায়। ৮ তারিখে ঢাকা শহরে নাশকতা করার জন্য নেতাকর্মীরা ঢাকায় ঢুকছে। তাদের দিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। তাদের দেখা মাত্রই আইনশৃঙ্খলা বাহিনীর কাছে ধরিয়ে দিন।’

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সমালোচনা করে তিনি বলেন, ‘ফখরুল সাহেব সংবাদ সম্মেলন করে বলেছেন পুলিশের ওপর হামলাকারীদের তিনি চেনেন না। তারা নাকি বহিরাগত। তার মিথ্যাচার অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। বিএনপির মিছিলে তাহলে জাতীয়তাবাদী জিন ছিল!’

উল্লেখ্য, মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিকালে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার শুনানি শেষে খালেদা জিয়া গুলশানে ফেরার সময় জাতীয় প্রেসক্লাব সংলগ্ন কদম ফোয়ারা মোড়ে বিএনপিকর্মীরা বিশৃঙ্খলা তৈরি করে। তারা হামলা চালিয়ে প্রিজন ভ্যান থেকে আটক দুই কর্মীকে ছিনিয়ে নিয়ে যায়। এর আগেও খালেদা জিয়ার শুনানি চলার দিনে বিএনপিকর্মীদের রাস্তায় নামার ও বিশৃঙ্খলা তৈরির অভিযোগ রয়েছে।  




/এসও/এফএস/
সম্পর্কিত
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম