নির্বাচনি প্রচারে নয়, মাজার জিয়ারত করতে সিলেট যাচ্ছেন খালেদা জিয়া: আমির খসরু

সালমান তারেক শাকিল, গাড়ি বহর মিডিয়া টিম থেকে
০৫ ফেব্রুয়ারি ২০১৮, ০৮:৪০আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৮, ১২:১৯

আমির খসরু মাহমুদ চৌধুরী বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া সিলেটে হযরত শাহজালাল (র.) এবং হযরত শাহ পরান (র.) এর মাজার জিয়ারত করতে যাচ্ছেন। তিনি কোনও নির্বাচনি প্রচারণায় অংশ নিতে সেখানে যাচ্ছেন না বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

সোমবার সকাল সোয়া ৮টার দিকে গুলশানে খালেদা জিয়ার বাড়ির সামনে থেকে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

আমির খসরু বলেন, ‘এক জন সাবেক প্রধানমন্ত্রী হিসেবে সিলেট সফরে খালেদা জিয়ার নিরাপত্তা রক্ষার দায়িত্ব সরকারের।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিলেট সফর প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিএনপির এ নেতা বলেন, ‘এক বছর আগে নির্বাচনি প্রচারণার কোনও সুযোগ নেই। এখনও লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি। এখনও সমানভাবে সবার  জন্য পরিস্থিতি তৈরি হয়নি। এই নির্বাচনি প্রচারণার কোনও অর্থ নেই।’

এ সময় বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান, শামসুদ্দিন দিদারসহ অনেকে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন:
খালেদা জিয়া সিলেট যাচ্ছেন আজ

/এসটিএস/এসএনএইচ/
সম্পর্কিত
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম