আজ খালেদা জিয়ার সংবাদ সম্মেলন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ ফেব্রুয়ারি ২০১৮, ২২:৫৭আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৮, ০৮:৪৩

খালেদা জিয়া (ফাইল ছবি)  আজ বুধবার (৭ ফেব্রুয়ারি) সংবাদ সম্মেলন ডেকেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বিকাল ৫টায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এ সংবাদ সম্মেলন হবে। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলার রায় ঘোষণার আগের দিন তিনি এ সংবাদ সম্মেলন করছেন।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য জানিয়েছেন। ঠিক কী বিষয়ে এ সংবাদ সম্মেলন ডাকা হয়েছে তা জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, আগামীকাল বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণা ও একে কেন্দ্র করে দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়েই সংবাদ সম্মেলনে কথা বলবেন খালেদা জিয়া।

এ রায়কে কেন্দ্র করে মঙ্গলবার দুপুরের পর থেকেই রাজধানীজুড়ে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। যানবাহন ও যাত্রীদের তল্লাশি করা হচ্ছে। পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে, রায় ঘোষণাকে কেন্দ্র করে যেকোনও ধরনের বিশৃঙ্খলা ও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। যেকোনও মূল্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন আইজিপি জাবেদ পাটোয়ারী। ক্ষমতাসীন দলের নেতারাও সারাদিন বিভিন্ন বক্তব্য দিয়েছেন। রায়ের দিন রাজধানীতে সভা সমাবেশ মিছিল নিষিদ্ধ করেছেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া। বিএনপি নেতা রিজভী দাবি করেছেন, রায় সরকার লিখে দিয়েছে। এর প্রস্তুতি হিসেবেই পুলিশ এমন নির্দেশনা জারি করেছে। ওই রায়কে কেন্দ্র করে বিএনপির কেন্দ্রীয় ও সারাদেশের বিভিন্ন পর্যায়ের এক হাজারেরও বেশি নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি করেন তিনি।

/এসটিএস/এএম/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের