আদালতে খালেদা জিয়া

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ ফেব্রুয়ারি ২০১৮, ১৩:৩৭আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৮, ১৩:৫৫

বকশীবাজার অস্থায়ী আদালতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায় শুনতে আদালতে পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বৃহস্পতিবার দুপুর ১টা ৪৩ মিনিটের দিকে তিনি পুরান ঢাকার বকশীবাজারে আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত অস্থায়ী বিশেষ আদালতে পৌঁছান তিনি। পরে ১টা ৫১ মিনিটে তিনি আদালত কক্ষে প্রবেশ করেন। আইনশৃঙ্খলা বাহিনীর কড়া পাহারার মধ্য দিয়ে তিনি গুলশান থেকে আদালতে আসেন।

এর আগে বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ১১টা ৪০ মিনিটে তিনি গুলশানের বাসা থেকে রওনা হন। এসময় গাড়ি বহরে আইনশৃঙ্খলা বাহিনীর ৩০টির বেশি গাড়ি ছিল। তবে খালেদার নিরাপত্তায় সিএসএফ (চেয়ারপারসন’স সিকিউরিটি ফোর্স) এর কাউকে রাখা হয়নি। ইউনিফর্মধারী সদস্যরা ছাড়াও সাদা পোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তার সঙ্গে ছিলেন।

গুলশান থেকে খালেদা জিয়ার গাড়িবহর আদালতে পৌঁছার পথে মগবাজার থেকে বিএনপির কর্মীরা বহরের সঙ্গে যুক্ত হয়। মগবাজারে ছাত্রদল ও ছাত্রলীগের কর্মীদের মধ্যে সংঘর্ষও হয়। তবে কাকরাইলের পাশে আইনশৃঙ্খলা বাহিনী কর্মীদের ভিড় থেকে গাড়িবহরকে আলাদা করে আদালতে নিয়ে যায়। 

এই রায় উপলক্ষে ঢাকাসহ সারাদেশে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা হাতে নেওয়া হয়েছে। বকশীবাজারে বিশেষ আদালত ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সদস্য মোতায়েন করা আছে।  আইনজীবীদের আদালতে পৌঁছাতে পেরোতে হচ্ছে পাঁচটি চেকপোস্ট, এন্ট্রি করতে হচ্ছে নাম। এসময় বিএনপিপন্থী অনেক আইনজীবীই আদালতে প্রবেশ করতে পারেননি বলে অভিযোগ করেন। খালেদা জিয়ার গাড়িবহর সাত রাস্তা পার হওয়ার পরই নেতাকর্মীরা বহরে যোগ দেন

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার দুই আসামি শরফুদ্দিন আহমেদকে ৮টা ২০ মিনিটে এবং কাজী সালিমুল হক কামিলকে ৯টা ১০ মিনিটে আদালতে নেওয়া হয়েছে। আদালতে বিচারক প্রবেশের আগে খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া, ব্যারিস্টার মওদুদ আহমদ, আব্দুর রেজ্জাক খানসহ বেশকিছু বিএনপিপন্থী আইনজীবী, রাষ্ট্রপক্ষের আইনজীবী মোশারফ হোসেন কাজল, ঢাকা মহানগরের পিপি আবু আবদুল্লাহসহ আরও কিছু আইনজীবী সকাল সাড়ে ৯টা থেকে ১০টা ১০ মিনিটের মধ্যে আদালতে প্রবেশ করেন। ঢাকার পঞ্চম বিশেষ জজ মো. আখতারুজ্জামান সকাল ১০টা ২০ মিনিটে বকশীবাজারে স্থাপিত অস্থায়ী বিশেষ আদালতে পৌঁছান।

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা কুয়েত থেকে এতিমদের জন্য পাঠানো দুই কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাতের অভিযোগে করা। ২০০৮ সালের ৩ জুলাই সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে রাজধানীর রমনা থানায় মামলাটি করে দুদক। ওই বছরই ৪ জুলাই মামলাটি গ্রহণ করেন আদালত। তদন্ত শেষে দুদকের সহকারী পরিচালক হারুন-অর রশিদ ২০০৯ সালের ৫ আগস্ট বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, তার বড় ছেলে তারেক রহমানসহ ৬ জনের বিরুদ্ধে এ মামলায় অভিযোগপত্র দেন।

মামলায় খালেদা জিয়া ও তার বড় ছেলে তারেক রহমান ছাড়া বাকি আসামিরা হলেন মাগুরার সাবেক এমপি কাজী সালিমুল হক কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, সাবেক মুখ্যসচিব কামালউদ্দিন সিদ্দিকী এবং বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমান। মামলার ছয় আসামির মধ্যে খালেদা জিয়া জামিনে রয়েছেন। মাগুরার সাবেক সাংসদ কাজী সালিমুল হক কামাল ও ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ কারাগারে আর তারেক রহমান, সাবেক মুখ্য সচিব ড. কামাল উদ্দিন সিদ্দিকী, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমান পলাতক।

 

/এসটিএস/টিএইচ/এসএমএ/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম