এটা প্রতিহিংসার রায়: বিএনপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ ফেব্রুয়ারি ২০১৮, ১৫:০২আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৮, ১৬:১১

সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী

খালেদা জিয়ার কারাদণ্ডের রায়ে প্রতিক্রিয়া জানিয়েছে তার দল বিএনপি। এই রায়কে ‘প্রতিহিংসার’ রায় হিসেবে অভিহিত করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নয়া পল্টনে এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘ভয়ঙ্করভাবে নীলনকশা করেছে সরকার। খালেদা জিয়া থাকলে গণতন্ত্র ও স্বাধীনতা থাকবে। এ কারণেই তার প্রতি প্রতিশোধ ও প্রতিহিংসাপরায়ণ হয়ে এই রায় দেওয়া হয়েছে।’

বেলা পৌনে ৩টার দিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘এক বিষাক্ত পরিবেশে আছি আমরা। পৃথিবীর কোথাও এরকম বিচারের নজির নেই। শুধু জনগণ, দল ও মানুষের জন্য যিনি কাজ করেছেন তার প্রতি ভোটারবিহীন সরকারের প্রতিহিংসার এই রায়। এটি প্রতিপক্ষকে নিশ্চিহ্ন করার রায়। একজন ব্যক্তিকে খুশি করার জন্য, চাকরি রক্ষার্থে এই রায়। এই রায়ের প্রতি ধিক্কার, নিন্দা জানাচ্ছি। এই রায়ের মধ্য দিয়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়নি।'  

এসময় কান্নায় ভেঙে পড়েন রিজভীসহ বিএনপি'র নেতাকর্মীরা। পরে রিজভী আরও বলেন, 'এ রায় দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীকে খুশি করার জন্য। সরকার মনের মধ্যে যে বিষ পোষণ করেছিল তা এ রায়ের মধ্য দিয়ে প্রতিফলন ঘটিয়েছে। জনগণ এ রায় প্রত্যাখান করছে।'

রিজভী বিএনপির নেতাকর্মীদের প্রতি শান্তিপূর্ণ প্রতিবাদের আহ্বান জানিয়ে বলেন, ‘আপনারা রাস্তায় নেমে আসুন। গণতন্ত্রের আওতার মধ্যে, আইনের সীমার মধ্যে থেকে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করুন। নিজেরা বুলেট বরণ করবেন। কিন্তু কাউকে আঘাত করবেন না। আপনাদের মুষ্টিবদ্ধ হাতই প্রতিবাদের জন্য যথেষ্ট। আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদের প্রতিহত করা হবে।’

/এসটিএস/এসএস/এসএসএ/এসটি/এফএস/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
প্রশিক্ষণে চীন যাচ্ছেন ছাত্রদল-যুবদল নেতাসহ তরুণ প্রতিনিধিরা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম