খালেদা জিয়ার মুক্তির দাবিতে ঢাবি সাদা দলের বিবৃতি

ঢাবি প্রতিনিধি
০৯ ফেব্রুয়ারি ২০১৮, ১০:৩৩আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৮, ১০:৪০

খালেদা জিয়া (ফাইল ছবি) জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ অন্য আসামিদের কারাদাণ্ডের রায়ে ক্ষোভ প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন  সাদা দল। এক বিবৃতিতে সংগঠনটি খালেদা জিয়া ও সারাদেশে গ্রেফতার হওয়া বিএনপি নেতাকর্মীদের মুক্তি দাবি করেছে।  
বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মো. আখতার হোসেন খান স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, ‘আদালতে খালেদা জিয়ার আইনজীবী প্রমাণ করেছিলেন যে তিনি এই মামলায় কোনোভাবেই জড়িত নন এবং কোনও টাকাই আত্মসাৎ করা হয়নি। এসব টাকা এখনও ব্যাংকের হিসাবে জমা রয়েছে। আইনজীবীরা আশা করেছিলেন, খালেদা জিয়া বেকসুর খালাস পাবেন। কিন্তু তাকে সাজা দিয়ে জেলে পাঠানো হয়েছে। এ রায় সম্পূর্ণ অপ্রত্যাশিত ও অনাকাঙ্ক্ষিত। দেশের আপামর জণসাধারও মনে করে এই মামলা ছিল রাজনৈতিক উদ্দেশ্যে  করা। এই মামলার মাধ্যমে খালেদা জিয়া ও বিএনপিকে আগামী নির্বাচনের বাইরে রাখার অপ্রচেষ্টা করা হয়েছে।’

সাদা দলের পক্ষে বিবৃতিতে খালেদা জিয়া এবং সারাদেশে গ্রেফতার হওয়া নেতা-কর্মীদের মুক্তি দাবি করা হয়েছে।

/এসআইআর/এফএস/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম