খালেদা জিয়ার মুক্তি চেয়ে বিএনপির বিক্ষোভ, আটক ৩

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ ফেব্রুয়ারি ২০১৮, ১৪:১৯আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৮, ১৪:৫৮

জুমার নামাজের পর বায়তুল মোকাররম মসজিদ থেকে বিএনপির বিক্ষোভ মিছিল জাতীয় মসজিদ বায়তুল মোকাররম থেকে জুমার নামাজ শেষে বিক্ষোভ মিছিল বের করেছে বিএনপি। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে জুমার নামাজের পর শুরু হওয়া এই মিছিলের অগ্রভাগে ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় দলের নেতাকর্মীরা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে স্লোগান দিতে থাকেন। মিছিলটি পল্টন মোড় হয়ে বিএনপির নয়াপল্টনের দলীয় কার্যালয়ের দিকে এগিয়ে যায়। তখন নয়াপল্টন থেকে একটি মিছিলও বের করা হয়।

বিএনপি নেতাকর্মীদের মিছিলের সামনে-পেছনে এবং মতিঝিল ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশের উপস্থিতি দেখা গেছে। এ সময় বিক্ষোভকারীদের কোনও বাধা দেয়নি পুলিশ। তবে মিছিল ছত্রভঙ্গ হওয়ার পর আশপাশের গলি থেকে ৩ জনকে আটক করা হয়েছে।  বিএনপির বিক্ষোভ মিছিল

ডিএমপির রমনা জোনের সহকারী কমিশনার (এসি) শিবলী নোমান জানান, বিএনপির মিছিলে কোনও বাধা দেওয়া হয়নি। তবে মিছিল শেষে আশপাশের গলি থেকে তিনজনকে আটক করা হয়েছে। তারা নাশকতার চেষ্টা করছিলো কিনা তা পরে খোঁজ নিয়ে জানানো যাবে। বিএনপির মিছিল ছত্রভঙ্গ হওয়ার পর কয়েকজনকে আটক করা হয়

এর আগে, বায়তুল মোকাররম থেকে আসা বিএনপির মিছিলটি দৈনিক বাংলা মোড়ে এলে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গাড়িতে করে মিছিল ত্যাগ করেন। এরপরই মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। তখন নয়াপল্টনের দলীয় কার্যালয় থেকে শুরু হওয়া মিছিলটিও আশপাশের গলিতে ঢুকে পড়ে। নয়াপল্টনের দলীয় কার্যালয়ে তখন রুহুল কবির রিজভী ছাড়া অন্য কোনও সিনিয়র নেতাকে দেখা যায়নি।

দেশের বিভিন্ন এলাকায় শুক্রবার সকাল থেকেই বিএনপি নেতাকর্মীদের মিছিলের খবর পাওয়া গেছে। তবে কোথাও সহিংসতার কোনও ঘটনা ঘটেনি। সব জেলায় আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন রয়েছে। বিএনপির মিছিল ছত্রভঙ্গ হওয়ার পর কয়েকজনকে আটক করা হয়

উল্লেখ্য, দুর্নীতির মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পাঁচ বছরের কারাদণ্ডের রায়ের প্রতিবাদে সারাদেশে আজ বিক্ষোভ করবে তার দল। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) জুমার নামাজের পর জেলা ও উপজেলা পর্যায়ে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ কর্মসূচি পালনের ডাক দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া শনিবার (১০ ফেব্রুয়ারি) সারাদেশে সমাবেশ করবে বিএনপি। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয় থেকে এ ঘোষণা দেওয়া হয়।

/সিএ/এমও/এফএস/এমওএফ
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম