শত কোটি টাকা চলে গেলো, আড়াই কোটির জন্য হুলুস্থূল: মান্না

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:৪৯আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:৫৪

শত কোটি টাকা চলে গেলো, আড়াই কোটির জন্য হুলুস্থূল: মান্না শত কোটি টাকার রিজার্ভ চুরি হয়ে গেলেও আড়াই কোটি টাকার দুর্নীতির জন্য হুলুস্থূল করা হয়েছে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, ‘আড়াই কোটি টাকার দুর্নীতি যেন হুলুস্থূল ঘটিয়ে দিলো। অথচ বাংলাদেশ ব্যাংক থেকে শত কোটি টাকা চলে গেছে। কিন্তু কী হয়েছে? গভর্নর পদত্যাগ করেছেন। আর সরকারের পক্ষ থেকে বলা হলো— উনি (গভর্নর) দৃষ্টান্ত স্থাপন করেছেন। আসলে টাকা লুট ঠেকাতে পারেননি, তাই পদত্যাগ করেছেন।’

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজার প্রসঙ্গ টেনে মাহমুদুর রহমান মান্না এসব কথা বলেন। আজ শুক্রবার (৯ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে নাগরিক ছাত্র ঐক্য আয়োজিত ‘প্রশ্নফাঁস, শিক্ষা ও শিক্ষাঙ্গন’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় এসব কথা বলেন তিনি।

প্রশ্নফাঁসের সঙ্গে কারা জড়িত— সে বিষয়ে প্রশ্ন তুলে মান্না বলেন, ‘দুর্নীতিবাজদের যখন শেয়ার কেলেঙ্কারি হয়েছিল, তখন অর্থমন্ত্রী বলেছিলেন— আমাদের হাত অত শক্তিশালী নয় যে ওদের ধরতে পারব। এখন ওরাই কি প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত? ব্যাংক খাত শেষ হয়ে গেছে। অথচ দেশে নাকি উন্নয়নের বন্যা বয়ে যাচ্ছে।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের আন্দোলনের প্রসঙ্গ টেনে মাহমুদুর রহমান মান্না বলেন, ‘সেদিন যখন ভিসি ঘেরাও হয়ে গেলেন, পেছনের দরজা দিয়ে তিনি নাকি পালিয়ে যাচ্ছিলেন। তখন ছাত্ররা গিয়ে তাকে ধরেছেন, স্যার, কথা শুনে যেতে হবে। উনি তখন ফোন করেছেন ছাত্রলীগকে। বিশ্ববিদ্যালয়ের ভিসি যখন গুণ্ডামি করার জন্য ছাত্রলীগকে ফোন করে, তখন বাকি ছাত্রদের কী শিক্ষা দেবেন?’

নাগরিক ঐক্যের আহ্বায়ক বলেন, ‘নিম্ন আদালতের বিষয়ে কথাবার্তা বলেছিলেন সাবেক প্রধান বিচারপতি সিনহা। তাকে চলে যেতে হয়েছে। তারপর একজন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি থাকলেন, কিন্তু পূর্ণাঙ্গ হতে পারলেন না কেন? সিনিয়ারিটি ভেঙে এখন বিচারপতি আছে চার জন।’

সবার অংশগ্রহণে নির্বাচন করার দাবি জানিয়ে মান্না বলেন, ‘সবার অংশগ্রহণে নির্বাচনের দাবি যেন মানা হয়। এই দাবির পথে ধীরে ধীরে দেয়াল উঠছে। দেয়ালটা যেন সরে যায়। নতুন করে কোনও দেয়াল যেন না তোলা হয়। যদি এই দেশে আবারও ৫ জানুয়ারির মতো নির্বাচনের চেষ্টা করেন, তাহলে বোঝা যাবে বাংলাদেশের অগ্রগতির পথে যে কাঁটা ছিল, সেই কাঁটা আরও গভীরভাবে পুঁতে দেওয়া হলো। যদি পরিস্থিতি সেই দিকেই যায় তার জন্য সরকার দায়ী থাকবে।’

/এসএস/এআর/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম