বিএনপির ৬ ঘণ্টার অনশন কর্মসূচি বুধবার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ ফেব্রুয়ারি ২০১৮, ২৩:১৩আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৮, ২৩:১৮

বিএনপির লোগো জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় দণ্ডিত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে পূর্ব ঘোষণা অনুযায়ী বুধবার (১৪ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে অনশন কর্মসূচি পালন করবে দলটি। সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ কর্মসূচি পালন করা হবে।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। তিনি বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীকে যথাসময়ে অনশন কর্মসূচিতে অংশগ্রহণের অনুরোধ জানান।

এর আগে রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী জানান, অনশন কর্মসূচির জন্য ডিএমপির কাছে অনুমতি চাইলেও এখন পর্যন্ত বিষয়টি তাদের নিশ্চিত করা হয়নি।

খালেদা জিয়ার কারাদণ্ডের আদেশের প্রতিবাদে গত ১০ ফেব্রুয়ারি তিন দিনের কর্মসূচি ঘোষণা করে বিএনপি। সে অনুযায়ী রাজধানীসহ সারাদেশে পর্যায়ক্রমে মানববন্ধন, অবস্থান ও অনশন কর্মসূচি পালন করছে তারা।

সোমবার (১২ ফেব্রুয়ারি) বিএনপির মানবন্ধন কর্মসূচি জাতীয় প্রেসক্লাবের সামনে সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত পালন করা হয়। মঙ্গলবার নয়া পল্টন কেন্দ্রীয় কার্যালয়ে সামনে সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করে তারা।

এএইচআর/এইচআই
সম্পর্কিত
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম