বিএনপির কর্মসূচির তৃতীয় দিনে চলছে অনশন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ ফেব্রুয়ারি ২০১৮, ১১:০১আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৮, ১৩:১৬

বিএনপির কর্মসূচির তৃতীয় দিনে চলছে অনশন জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় দণ্ডিত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে তৃতীয় দিনের মতো অনশন কর্মসূচি পালন শুরু করেছে বিএনপি। বুধবার সকাল ১০টা থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে এ অনশন কর্মসূচি শুরু হয়। বিকাল ৪টা পর্যন্ত এ অনশন কর্মসূচি চলবে।

এর আগে গত ১২ ও ১৩ ফেব্রুয়ারি অবস্থান ও মানববন্ধন কর্মসূচি পালন করে দলটি। মানববন্ধন কর্মসূচি জাতীয় প্রেসক্লাবের সামনে এবং অবস্থান কর্মসূচি পালন করেছিল দলটির নয়াপল্টন কার্যালয়ের সামনে।

আজকের অনশন কর্মসূচিতে উপস্থিত আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, ব্যারিস্টার মওদুদ আহমদ, আমির খসরু মাহমুদ চৌধুরী প্রমুখ।

এ সময় আইনশৃঙ্খলা বাহিনীরও ব্যাপক উপস্থিতি লক্ষ করা গেছে। বিএনপি নেতাকর্মীরা প্রেসক্লাবের সামনের রাস্তায় অবস্থান করায় যান চলাচল বাধাগ্রস্ত হচ্ছে।

অনশনে উপস্থিত বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মিথ্যা, বানোয়াট ও ভুয়া মামলায় নেত্রীকে কারাগারে নেওয়া হয়েছে। আমরা তার মুক্তির দাবিতে গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাচ্ছি। তারই অংশ হিসেবে আজ প্রেসক্লাবের সামনে অনশন কর্মসূচি শুরু করেছি, যা বিকাল ৪টা পর্যন্ত চলবে।’

আরও পড়ুন:
কূটনীতিকদের যা বললো বিএনপি

/এএইচআর/এসও/এসএনএইচ/এমওএফ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের