কূটনীতিকদের যা বললো বিএনপি

আদিত্য রিমন
১৪ ফেব্রুয়ারি ২০১৮, ০১:৩৩আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৮, ১৩:৩৫

বিএনপি দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মামলার রায় পরবর্তী সর্বশেষ পরিস্থিতি, বর্তমান সরকারের আমলে দলের নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, গুম-খুন, গ্রেফতারসহ বিভিন্ন তথ্য ঢাকায় নিযুক্ত বিদেশি কূটনীতিকদের কাছে তুলে ধরেছে বিএনপি। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) বিকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে কূটনীতিকদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে বিএনপি নেতারা এসব তথ্য তুলে ধরেছেন।
বিকেল ৪টা থেকে রুদ্ধদ্বার এ বৈঠক শুরু হয়ে চলে প্রায় সাড়ে ৫টা পর্যন্ত। দেড় ঘণ্টাব্যাপী বৈঠকে জানানো হয়, খালেদা জিয়ার বিরুদ্ধে যে মামলার রায় দেওয়া হয়েছে তা ১/১১-এর সময়ে করা হয়েছিল। সে সময় বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামেও মামলা করা হয়েছিল। সরকারি আদেশে প্রধানমন্ত্রীর মামলা উঠিয়ে নেওয়া হয়েছে। অথচ খালেদা জিয়ার মামলাগুলো রেখে দেওয়া হয়েছে তাকে হেনস্তা করতে।
বৈঠকে উপস্থিত বিএনপির এক নেতা বলেন, ‘খালেদা জিয়ার মামলার সর্বশেষ তথ্য, জেল কোড অনুযায়ী ডিভিশন না দেওয়া, অন্য মামলায় গ্রেফতার দেখানোর ভয়, মামলার সার্টিফাইড কপি দিতে বিলম্বসহ বিভিন্নভাবে তাকে কীভাবে হেনস্তা করা হচ্ছে, সেই বিষয়গুলোই তাদের (বিদেশি কূটনীতিক) সামনে তুলে ধরা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘বিএনপি শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে প্রতিবাদ জানাচ্ছে, আগামীতেও শান্তিপূর্ণ কর্মসূচি চালিয়ে যাবে বলেও তাদের আশ্বস্ত করা হয়েছে।’ কূটনীতিকরাও বিএনপির গণতান্ত্রিক আন্দোলনকে ইতিবাচক হিসেবে দেখছেন বলে জানান তিনি।

বৈঠক সূত্রে জানা গেছে, বিএনপির পক্ষ থেকে বাংলাদেশে গণতন্ত্র, আইনের শাসন নেই তা তুলে ধরা হয়েছে। পাশাপাশি গণতন্ত্র ও আইনের শাসন ফিরিয়ে আনতে আন্তর্জাতিক সম্প্রদায়কে ভূমিকা রাখার আহ্বান জানানো হয়েছে। এছাড়া বিএনপির পক্ষ থেকে বর্তমান সরকারের আমলে দলটির নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, গুম-খুন, গ্রেফতারসহ বিভিন্ন তথ্য তুলে ধরা হয়।

বিএনপির পক্ষ থেকে বৈঠকে উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান, সাবিহউদ্দিন আহমেদ, এ জে মোহাম্মাদ আলী, ড. ইনাম আহমেদ চৌধুরী, বিশেষ সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন, আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা, বেবী নাজনীন, ফাহিমা মুন্নি ও নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল।

কূটনীতিকদের মধ্যে সুইডেন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, ফ্রান্স, অস্ট্রেলিয়া, সৌদি আরব, পাকিস্তান, তুরস্ক, জাপান, স্পেন, সুইজারল্যান্ড, জার্মানি, কানাডা ও চীনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

/এমও/এমওএফ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম