বিএনপি ভাঙেনি, আরও শক্তিশালী হয়েছে: মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ ফেব্রুয়ারি ২০১৮, ১৯:২৩আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৮, ১৯:২৮

 



আলোচনা সভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারের আশা ছিল খালেদা জিয়াকে আটক করলে বিএনপি ভেঙে যাবে। কিন্তু বিএনপি ভাঙেনি, বরং আরও বেশি শক্তিশালী হয়েছে।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক আলোচনা সভায় তিনি বলেন, ‘আমাদের গঠনতন্ত্র অনুযায়ী ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা আজ ঐক্যবদ্ধ। আগের যে কোনও সময়ের চেয়ে অনেক বেশি শক্তিশালী।’

আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করে বিএনপি।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘বিএনপির যেসব নেতা কারাগারের বাইরে আছে, তাদের একমাত্র দায়িত্ব হচ্ছে নিজেদের ঐক্যবদ্ধ করে, সমস্ত শক্তিকে সংগঠিত করে একুশের চেতনায় উদ্বুদ্ধ হয়ে অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন করা। সেই আন্দোলনের মাধ্যমে দেশের গণতন্ত্র ও দেশনেত্রী খালেদা জিয়াকে মুক্ত করতে হবে।’
বর্তমান সরকার বাংলাদেশের মানুষের ভোটের, স্বাধীনভাবে চলাফেরা করার, সুষ্ঠু সুন্দর জীবনযাপন করার অধিকার হরণ করেছে অভিযোগ করে বিএনপি মহাসচিব বলেন, ‘দুঃখের বিষয় হচ্ছে, যে খালেদা জিয়া গণতন্ত্রের জন্য সবচেয়ে বেশি আন্দোলন সংগ্রাম করেছেন এবং গণতন্ত্রকে মুক্ত করেছেন, আজকে তাকে অন্ধকার কারাগারে নিক্ষেপ করা হয়েছে।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব সরকারি সুযোগ-সুবিধা ভোগ করে সারাদেশে নৌকার পক্ষে ভোট চাচ্ছেন। আর অন্যদিকে আমাদের নেত্রীকে অন্ধকার কারাগারে দিন পার করতে হচ্ছে। এটা কখনও গণতন্ত্র হতে পারে না। এটা কখনও সবার জন্য সমান মাঠ হতে পারে না।’
উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, ‘বন্ধুরা, আজ পরীক্ষার সময়। এরকম পরীক্ষা বোধ হয় এর আগে জাতিকে দিতে হয়নি। আজকে আমরা যে সংগ্রাম করছি, তা বিএনপি বা খালেদা জিয়ার জন্য নয়। এই সংগ্রাম দেশকে রক্ষা করার জন্য এবং দেশের স্বাধীনতা রক্ষার জন্য।’
তিনি বলেন, ‘এই সরকারের আমলে বিএনপি চেয়ারপারসন থেকে তৃণমূলের নেতাকর্মী সবাইকে কারাগারে যেতে হয়েছে। এমন কোনও নেতা নেই যার নামে মামলা নেই। এ অবস্থায় একটি গণতান্ত্রিক রাষ্ট্র চলতে পারে না। আমাদের ধৈর্যের সঙ্গে আন্দোলন করে বিজয় অর্জন করতে হবে।’
বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীর সঞ্চালনা আলোচনা সভায় উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, আব্দুল মঈন খান, ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন, এনাম আহমেদ চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবদীন ফারুক, আতাউর রহমান ডালি, হাবীবুর রহমান হাবীবসহ বিএনপি ঢাকা মহানগর, যুবদল, মহিলা দল ও ছাত্রদলসহ দলের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা।


 

/এএইচআর/এইচআই /
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম