পরিস্থিতি মোকাবিলায় বিএনপির রুদ্ধদ্বার বৈঠক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ ফেব্রুয়ারি ২০১৮, ২২:০৭আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৮, ২২:১৭

বিএনপি বর্তমান পরিস্থিতি মোকাবিলায় নিজেদের করণীয় ঠিক করতে একাধিক রুদ্ধদ্বার বৈঠক করছেন বিএনপির নেতারা। বৈঠকে থাকা একাধিক নেতা জানিয়েছেন আগামীকাল রবিবার বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আবেদনের ওপর শুনানি এবং জিয়া চ্যারিটেবল দুর্নীতির মামলায় বকশিবাজারে অস্থায়ী আদালতে হাজিরা দিতে যাওয়ার বিষয়টি বৈঠকের আলোচ্য বিষয় ছিল।

বৈঠকের বিষয়ে জানতে চাইলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমি এখন মিটিংয়ে আছি, কথা বলতে পারবো না।’
শনিবার সন্ধ্যা ৬টায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে প্রথমে আইনজীবীদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়। রাত সাড়ে ৭টায় বৈঠকটি শেষ হয়। বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ব্যারিস্টারআব্দুররেজাকখান, ব্যারিস্টার আমিনুল হক, ব্যারিস্টার কাওসার কামাল, অ্যাডভোকেট সানা উল্লাহ মিয়া, খন্দকার মাহবুব হোসেন, নিতায় রায় চৌধুরী, মাসুদ আহমেদ তালুকদার,  জয়নাল আবেদীন ও মোহাম্মদ আলী। 

সন্ধ্যা সাড়ে ৭টার পর বিএনপির স্থায়ী কমিটির নেতাদের বৈঠক শুরু হয়। এ বৈঠকে উপস্থিত আছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আব্দুল মইন খান, নজরুল ইসলাম খান, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, ব্যারিস্টার মওদুদ আহমদ, মির্জা আব্বাস ও আমির খসরু মাহমুদ চৌধুরী।  

/এএইচআর/এসটিএস/এনআই/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম