রংপুরের সাবেক মেয়র সরফুদ্দীন আহমেদ ঝন্টু আর নেই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ ফেব্রুয়ারি ২০১৮, ১৬:৩৪আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৮, ১৭:৩২

সরফুদ্দীন আহমেদ ঝন্টু রংপুরের সাবেক মেয়র সরফুদ্দীন আহমেদ ঝন্টু আর নেই। আজ  রবিবার (২৫ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) আইসিইউতে (নিবিড় পরিচর্যা কেন্দ্র) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর।  

বিএসএমএমইউ’র তথ্য কর্মকর্তা প্রশান্ত কুমার মজুমদার সাবেক মেয়র সরফুদ্দীন আহমেদ ঝন্টুর মৃত্যুর  খবর নিশ্চিত করেছেন।

১৯৮৭ সালে প্রথম উপজেলা নির্বাচনে অংশ নিয়ে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন সরফুদ্দীন আহমেদ ঝন্টু। এরপর ১৯৯২ সালে রংপুর পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন তিনি। ১৯৯৬ সালে জাতীয় নির্বাচনে অংশ নিয়েও জয়ী হন। ২০১২ সালে রংপুর পৌরসভা সিটি করপোরেশনে উন্নীত হওয়ার পর প্রথম নির্বাচনেই জয়ী হয়েছিলেন ঝন্টু। জাতীয় পার্টি সমর্থিত মোস্তাফিজার রহমান মোস্তফাকে ২৭ হাজার ভোটের ব্যবধানে পরাজিত করেন তিনি। তবে সর্বশেষ গত ২১ ডিসেম্বর প্রথমবারের মতো দলীয় প্রতীকে অনুষ্ঠিত সিটি করপোরেশনের নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে হেরে যান মোস্তাফিজার রহমানের কাছে।

/টিওয়াই/এসএসএ/টিআর/চেক-এমওএফ/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম