বিএনপির নেতৃত্বে দুর্বলতা আছে : অলি আহমদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ ফেব্রুয়ারি ২০১৮, ১৫:২৩আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৮, ১৫:৩২

প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম

বিএনপির নেতৃত্বে দুর্বলতা এবং সমন্বয়ের অভাব আছে বলে মন্তব্য করেছেন এলডিপির সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ। সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে স্বাধীনতা অধিকার আন্দোলন আয়োজিত এক গোলটেবিল আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

কর্নেল অলি বলেন, ‘খালেদা জিয়াকে যদি মুক্তি না দেওয়া হয় তবে তাকে রেখে নির্বাচনে ২০দল যাবে কিনা সে বিষয়ে সুস্পষ্ট বক্তব্য আসতে হবে। কারণ, খালেদা জিয়া অসহায় অবস্থায় আছেন। তার যা শারীরিক অবস্থা তার সুচিকিৎসার ব্যবস্থা জেলে নাই। এসব কিছু বিবেচনা করে বিএনপিকে সুচিন্তিতভাবে এগুতে হবে।’

২০ দলীয় জোটের এই নেতা বলেন, ‘আমার এখন পর্যন্ত মনে হয় আমরা সুপরিকল্পিতভাবে এগোচ্ছি না। এই যে এখানেই ( প্রেসক্লাবে) পাশাপাশি আলাদা করে প্রেস কনফারেন্স করা হয়। এটা খুবই দুঃখজনক। এটা নেতৃত্বের দুর্বলতা, সমন্বয়ের অভাব। এতো বড় শক্তিকে মোকাবিলা করবেন, এটা কোনও ছেলেখেলা নয়। সুচিন্তিতভাবে খালেদা জিয়ার মুক্তির জন্য সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে।’
তিনি আরও বলেন, আমাদের এখানে আসার উদ্দেশ্য গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য, দেশনেত্রী খালেদা জিয়াকে মুক্ত করার জন্য। গণতন্ত্র আজ বিপদগ্রস্ত। আপনারা দেখেছেন এই প্রথম এদেশে বিচার বিভাগকে কীভাবে তারা (সরকার) নিয়ন্ত্রণ করছে, সরকারি বাহিনী এখন লাঠি নিয়ে আদালত প্রাঙ্গণে প্রবেশ করে বিচারকদের ভয় ভীতি দেখায়, কীভাবে তারা একজন সম্মানিত বিচারপতি এসকে সিনহার মতো লোককেও ভয় দেখিয়ে দেশের বাইরে পাঠিয়ে দিয়েছে।
তারা কখনই সুষ্ঠু নির্বাচন করে ক্ষমতায় আসেনি। এখন আমাদের প্রয়োজন একটি সুষ্ঠু নির্বাচন। দেশে কোনও সুশাসন নেই, সর্বস্তরে দলীয়করণ করা হয়েছে।
অলি আহমেদ বলেন, সরকারি দল বিভিন্ন জায়গায় সভা করছে, আর আমরা করলে ডি এম পি কমিশনারের অনুমতি লাগে। নির্বাচন কমিশন এখানে নীরব ভূমিকা পালন করছে।
২০০৭ ও ২০০৮ সালে তো অনেকের নামে মামলা হয়েছিল, শুধু তারেক রহমান আর বেগম জিয়ার নামেই তো মামলা হয় নাই, তাহলে অন্য সবার মামলা কোথায় গেলো? দুদক কি তাদের খুঁজে পায় না? কেনইবা আজ বেগম জিয়াকে নির্জন কারাগারে রাখা হয়েছে?
অলি বলেন, তারা চেয়েছিল বেগম জিয়াকে গ্রেফতার করে দেশে অরাজকতা সৃষ্টি করবে এবং বলবে সন্ত্রাসী দল দিয়ে দেশ পরিচালনা হবে না। কিন্তু, তাদের এটা ভুল ধারণা।
দুদকের সমালোচনা করে অলি বলেন, বাংলাদেশ ব্যাংকের টাকা চুরি হয়ে যাচ্ছে বাইরের দেশে, সুকৌশলে কোটি কোটি টাকা লুট হয়ে যাচ্ছে অথচ এখানে দুদক কোনও ভূমিকা রাখে নাই।


/এসও/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম