সরকার নিজেদের মতো নির্বাচনের মাঠ সাজাচ্ছে: রিজভী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ ফেব্রুয়ারি ২০১৮, ১৭:২৭আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:২০

সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী সরকার ক্ষমতা ধরে রাখতে নিজেদের মতো করে নির্বাচনের মাঠ সাজাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘আমি স্পষ্ট বলতে চাই, নিজেদের পছন্দমতো নির্বাচনের মাঠ সাজালে কোনও কাজ হবে না। বাংলাদেশে বিএনপি ও খালেদা জিয়া ছাড়া অংশগ্রহণমূলক নির্বাচন হবে না। তাকে ছাড়া ভোট হতে দেবে না জনগণ।’
সোমবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সারাদেশে বিভিন্ন জেলায় ডিসি-এসপিদের বদলির প্রসঙ্গ টেনে রুহুল কবির রিজভী বলেন, “কয়েক দিন আগে বর্তমান সরকারের সহযোগী হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, ‘দেশে আগাম নির্বাচন হবে।’ তারই আলামত হিসেবে হয়তো গতকাল (রবিবার) ২২ জন ডিসি ও ২৯ এসপিকে বদলি করা হয়েছে। দেশের জনগণের মধ্যে একটা ধূম্রজাল সৃষ্টি হয়েছে, এটা আগাম নির্বাচনের আলামত কিনা।’

তিনি বলেন, ‘আবারও খালেদা জিয়া ও বিএনপিকে বাইরে রেখে ভোটের পরিকল্পনা করছে সরকার। আর সেজন্য নিজেদের পছন্দমতো নির্বাচনের মাঠ তৈরি করছে। দেশের মানুষ খালেদা জিয়া ও বিএনপিকে ছাড়া কোনও নির্বাচন হলে প্রতিহত করবে। সরকারের অশুভ নীলনকশা কখনও বাস্তবায়ন হতে দেবে না।’

শেখ হাসিনার রাজনৈতিক প্রতিপক্ষ খালেদা জিয়া বলে উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, ‘এ জন্য খালেদা জিয়া প্রধানমন্ত্রীর প্রতিহিংসার শিকার হচ্ছেন। তাকে মিথ্যা মামলায় সাজা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।’

রুহুল কবির রিজভী বলেন, ‘প্রধানমন্ত্রী ও তার দলের নেতারা সরকারি খরচে দেশ-বিদেশে ঘুরে ঘুরে নৌকা মার্কায় ভোট চাইছেন। আর বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মীদের কথা বলার সুযোগ দিচ্ছেন না।’ মানুষের অধিকার পুলিশের বিধিনিষেধের ওপর নির্ভর করে না উল্লেখ করে তিনি বলেন, ‘এগুলো মানুষের জন্মগত অধিকার। পৃথিবীর কোনও গণতান্ত্রিক দেশে সভা-সমাবেশের জন্য পুলিশের অনুমতির দরকার পড়ে না। এটা দরকার পড়ে শুধুমাত্র সামরিক শাসনের দেশে।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সমালোচনা করে তিনি বলেন, ‘আওয়ামী লীগের নেতারা মুখে গণতন্ত্রের কথা থাকলেও অন্তরে রয়েছে বাকশালের নীতি। অথচ গণতন্ত্রে এমন কোনও ভাষা নেই, যেটা আছে শেখ হাসিনার গণতন্ত্রে।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, সহ-দপ্তর সম্পাদক বেলাল আহমদ, তাইফুল ইসলাম টিপু প্রমুখ।

/এএইচআর/এইচআই/চেক-এমওএফ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম