দেশে বিদেশে সরকার হটানোর ষড়যন্ত্র চলছে: ওবায়দুল কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:০৯আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:৩১

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের (ফাইল ছবি)

দেশে বিদেশে আওয়ামী লীগ সরকারকে হটানোর ষড়যন্ত্র চলছে দাবি করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, কোথায় কোথায় এসব চক্রান্তের বৈঠক চলছে আমরা জানি, পর্যবেক্ষণ করছি, খোঁজ-খবর আমাদের কাছে আছে। রবিবার বিকালে গুলশান ইয়ুথ ক্লাব মাঠে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের কর্মিসভায় এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, আপনাদের ঐক্যের মধ্যে ফাটল ধরানোর জন্য চক্রান্ত চলছে| চক্রান্তের ফাঁদে কেউ পা দেবেন না। আজ দেশে বিদেশে শেখ হাসিনার সরকারকে হটানোর জন্য চক্রান্ত চলছে। আপনারা ঠাণ্ডামাথায় জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধের শপথে সামনে এগিয়ে যাবেন। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি আল্লাহর রহমতে কোনও অপশক্তি আমাদের বিজয় ঠেকাতে পারবে না।

তিনি বলেন, আমরা বিজয়ী হবো এটা যখন প্রতিপক্ষ বুঝতে পেরেছে ঠিক তখনই তারা চক্রান্তের চোরাগলি বেছে নিয়েছে। এই চক্রান্তের চোরাগলি দিয়ে ক্ষমতায় আসার পাঁয়তারা করছে। কোথায় কোথায় এসব চক্রান্তের বৈঠক চলছে আমরা জানি, পর্যবেক্ষণ করছি, খোঁজ-খবর আমাদের কাছে আছে।

বিএনপির জনসমর্থন নেই দাবি করে কাদের বলেন, খালেদা জিয়া দণ্ডিত হয়ে কারাগারে যাওয়ার পর বিএনপি ভেবেছিল রাজপথে লক্ষ লক্ষ জনতার ঢল নামবে। এখন তারা বুঝতে পেরেছে সেই আশায় গুড়েবালি। জনগণ সাড়া দিচ্ছে না। গত ৯ বছরে জনগণ তাদের ডাকে সাড়া দেয়নি। আমাদের বিশ্বাস, মানুষ এখন নির্বাচনমুখী, তারা আন্দোলন চায় না। কাজেই আন্দোলনের ডাক দিয়ে তারা সফল হবে না। ভোটে পরাজিত হবে একথা জেনেই আজকে চক্রান্ত করছে তারা।

পাকিস্তান বাংলাদেশের বিরুদ্ধে লেগেই আছে জানিয়ে কাদের বলেন, আমাদের দেশে কোন নেত্রীর কারাদণ্ড হয় সেটা নিয়ে পাকিস্তানের পার্লামেন্ট কটাক্ষ করার দুঃসাহস পায়। লেগেই আছে এরা। এরা পাকিস্তানের বন্ধু, এরা আমাদের ভালো চায় না।

অনুষ্ঠানে একেএম রহমত উল্লার সভাপতিত্বে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের দফতর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, ঢাকা মহানগর আওয়ামী লীগ (উত্তর)-এর সাধারণ সম্পাদক সাদেক খান প্রমুখ।

/পিএইচসি/টিএন/চেক-এমওএফ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম