‘আমরা আক্রমণ করবো না’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:৪১আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:৫০

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের (ফাইল ছবি)

দলীয় নেতা কর্মীদের দায়িত্বশীল ও সংযত আচরণ করার পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। স্লোগান কিংবা ভাষণ দেওয়ার সময় যাতে কোনও ধরনের উসকানিমূলক আচরণ প্রকাশ না পায় সে বিষয়ে সবাইকে লক্ষ্য রাখার আহ্বান জানিয়েছেন তিনি। স্পষ্টভাষায় আওয়ামী লীগ নেতাদের উদ্দেশে তিনি বলেছেন, আমরা কাউকে আক্রমণ করবো না, তবে আক্রান্ত হলে পাল্টা জবাব দেবো।’

রবিবার বিকালে গুলশান ইয়ুথক্লাব মাঠে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের কর্মীসভায় এ কথা বলেন তিনি।

আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে কাদের বলেন, স্লোগান দেওয়ার সময় উসকানিমূলক স্লোগান দেবেন না, ভাষণ দেওয়ার সময় অশান্তির ভাষণ দেবেন না। দায়িত্বশীল কথা বলবেন, লাগামহীন কথা বলবেন না। ঠাণ্ডা মাথায় ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা কাউকে আক্রমণ করবো না, তবে আক্রান্ত হলে পাল্টা জবাব দেবো।  আমরা আক্রমণ করবো না। কাজেই উস্কানিমূলক কোনও বক্তব্য দেবেন না। সারাদেশের নেতাকর্মীরা দায়িত্বশীল হবে এটাই আমরা আশা করি।

তিনি বলেন, খালেদা জিয়া গ্রেফতারের পর, তার দণ্ডপ্রাপ্তির পর দেওয়া বিএনপির কর্মসূচি দেখে আমরা কোনও কর্মসূচি দেইনি। পাল্টাপাল্টিতে আমরা নেই। আমরা আমাদের কর্মসূচি পালন করবো। অন্যকে আমাদের উস্কানি দেওয়ার প্রয়োজন নেই।

এসময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দুর্নীতি মামলায় দণ্ডপ্রাপ্ত হওয়া নিয়ে পাকিস্তানের পার্লামেন্টে সরকারকে কটাক্ষ করার সমালোচনা করে তিনি বলেন, ‘আমাদের দেশে কোন নেত্রীর কারাদণ্ড হয় সেটা নিয়ে পাকিস্তানের পার্লামেন্ট কটাক্ষ করার দুঃসাহস পায়। লেগেই আছে এরা, এরা পাকিস্তানের বন্ধু, এরা আমাদের ভালো চায় না।’

দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, আপনাদের ঐক্যের মধ্যে ফাটল ধরানোর জন্য চক্রান্ত চলছে, চক্রান্তের ফাঁদে কেউ পা দেবেন না। আজ দেশে বিদেশে শেখ হাসিনার সরকারকে হটানোর জন্য চক্রান্ত চলছে। আপনারা ঠাণ্ডা মাথায় জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধের শপথে সামনে এগিয়ে যাবেন। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি আল্লাহর রহমতে, কোনও অপশক্তি আমাদের বিজয়কে ঠেকাতে পারবে না।

অনুষ্ঠানে এ কে এম রহমত উল্লার সভাপতিত্বে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের দফতর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, ঢাকা মহানগর আওয়ামী লীগ (উত্তর)-এর সাধারণ সম্পাদক সাদেক খান প্রমুখ।

/পিএইচসি/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম