আওয়ামী লীগের সমঝোতায় আসতে হবে: খন্দকার মাহবুব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ মার্চ ২০১৮, ২১:৩৮আপডেট : ০৪ মার্চ ২০১৮, ২১:৪৮

আলোচনা সভায় খন্দকার মাহবুব হোসেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেছেন, ‘আমরা চাই না দেশে অরাজকতা সৃষ্টি হোক। সে কারণে আওয়ামী লীগের সমঝোতায় আসতে হবে। সমঝোতায় যদি না আসেন, স্বৈরশাসকদের কী পরিণতি হয় সে ব্যাপারে আপনাদের চিন্তা করতে হবে।’
রবিবার ( ৪ মার্চ) বিকালে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ সচেতন ছাত্র ফোরাম আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খন্দকার মাহবুব হোসেন বলেন, ‘আওয়ামী লীগের মনে রাখতে হবে বাংলাদেশের মানুষ অত্যন্ত সচেতন। এই মিথ্যা— এতিমের টাকা মেরেছে! হায় হায় কী হয়েছে? এতে কাজ হবে না। কাজ হবে, সমঝোতার পথে আসুন।’
তিনি বলেন, ‘আজকে অনেক আওয়ামী লীগের নেতা মৃত্যুকে ভয় করে না, কিন্তু একটা জিনিসকে ভয় করে— বাংলাদেশের মাটিতে নির্দলীয় নিরপেক্ষ নির্বাচন। এই ভয়ে আজ তারা আতঙ্কগ্রস্ত।’
লেখক ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলার নিন্দা জানিয়ে খন্দকার মাহবুব বলেন, ‘আমি বিশ্বাস করি, এটা তাদের ভেতরেই অন্য কোনও লোক এই চেষ্টা চালিয়েছে। কিন্তু তারা যদি সুযোগ পেতো তাহলে বিএনপি-জামায়াত শিবিরের ওপর চাপিয়ে দিতো।’

/এসও/এইচআই/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক